গরমে কষ্ট

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। রাজধানী ঢাকাসহ দেশের একটি বড় অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। এতে ঘরের বাইরে বের হলেই গরমে কষ্ট পাচ্ছেন মানুষ। দিনমজুর, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজনকে গরমে টিকতে না পেরে ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে নিতে দেখা যায়। কেউ কেউ হাতমুখ ধুয়ে কিছুটা স্বস্তি পেতে চান। আজ বুধবার দেশের বিভিন্ন এলাকায় গরমে অতিষ্ঠ জনজীবনের চিত্র।

গরমে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থীর শরবত পান। রংপুর জিলা স্কুলের সামনে, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
পিপাসা মেটাতে মাটির পাত্র (স্থানীয় ভাষায় কত্তি) থেকে পানি পান করছেন এক ব্যক্তি। কজোইছড়ি গ্রাম, কাউখালী, রাঙামাটি
গরমে স্বস্তির জন্য পুকুরের পানিতে নেমে শীতল হওয়ার চেষ্টায় শিশু-কিশোর। শাহি ঈদগাহ, সিলেট
গরমে অটোরিকশার ব্যাটারি গরম হয়ে গেছে। ব্যাটারি ঠান্ডা করতে পানি দিচ্ছেন এক চালক। সপুরা এলাকা, রাজশাহী
গরমে একটু স্বস্তির জন্য হাতমুখে পানি দিচ্ছেন এক পথচারী। সপুরা এলাকা, রাজশাহী
রোদের তাপ থেকে রক্ষা পেতে মাথায় ছাতা ব্যবহার করে যাত্রী আনা-নেওয়া করছেন একজন রিকশাচালক। সোনাগাজী পৌর শহর, ফেনী
গরম থেকে স্বস্তি পেতে পানি খাচ্ছে এক শিশু শিক্ষার্থী। জামালখান মোড়, চট্টগ্রাম।
ছেলেমেয়েদের স্কুলে দিয়ে বাইরে অপেক্ষা করছেন অভিভাবকেরা। তবে গরমে অতিষ্ঠ তাঁরা। জামালখান মোড়, চট্টগ্রাম
রোদ থেকে রক্ষা পেতে রিকশাচালকেরা মাথায় দিয়েছেন টুপি ও ছাতা। জামালখান মোড়, চট্টগ্রাম
ওএমএসের চাল নিতে প্রচণ্ড রোদের মধ্যে সার বেঁধে দাঁড়িয়ে আছেন স্বল্প আয়ের মানুষেরা। নয়াবাজার মোড়, চট্টগ্রাম