সবুজ পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি

চট্টগ্রাম নগর ও আশপাশে সবুজ পাহাড় এখন আর আগের মতো নেই। কোথাও কোথাও কেটে সমান করে তোলা হয়েছে সারি সারি বসতঘর। ঝুঁকির কথা জেনেও পাহাড়ের পাদদেশে চলছে দখল আর নির্মাণের প্রতিযোগিতা। এতে ক্ষতবিক্ষত হচ্ছে পাহাড়, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য ও মানুষের জীবন। ভারী বৃষ্টি নামলেই বাড়ছে পাহাড়ধসের শঙ্কা—তবু থামছে না সবুজ পাহাড় কেটে বসতি গড়ার এই প্রবণতা। এসব নিয়েই এই ছবির গল্প।

পাহাড়ের পাদদেশে এভাবেই গড়ে তোলা হয়েছে বসতঘর
পাহাড়ের পাদদেশে এভাবেই গড়ে তোলা হয়েছে বসতঘর
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে বসতঘর
জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় নেই আর, ওপর থেকে দেখা যাচ্ছে শুধু ঘর আর ঘর
পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে বসতঘর
সবুজ পাহাড় কেটে বসতি গড়ার প্রবণতা থেমে নেই
পাহাড় কেটে তৈরি হচ্ছে ঘর
খাড়া পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসতঘর
পাহাড় নাকি জনপদ—বোঝা যায় না