আগুনে পুড়ল ময়ূর-৭

রাজধানীর সদরঘাটে লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে ময়ূর-৭ নামের একটি লঞ্চে আগুন লেগেছে। লঞ্চটি দাঁড়ানো অবস্থায় ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে। এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়ূর-৭ নামের লঞ্চের আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট
ময়ূর-৭ নামের লঞ্চের আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট
ধোঁয়ায় প্রায় ঢেকে আছে লঞ্চটি
আগুন নিয়ন্ত্রণে আনার পর লঞ্চের ছাদ পরীক্ষা করে দেখছেন ফায়ার সার্ভিসের এই সদস্য
আগুনে লঞ্চটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
লঞ্চের ভেতর ঢুকে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের এই সদস্য
আগুন নেভাতে লঞ্চের ভেতর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা আর বাইরে উৎসুক জনতার ভিড়
আগুনে পুড়ে যাওয়া ময়ূর-৭ লঞ্চের ভেতরের অংশ
লঞ্চটির ভেতর ব্যাপক ক্ষতি হয়েছে
আগুনে পুড়ে যাওয়া লঞ্চের নিচতলা ঘুরে দেখছেন ফায়ার সার্ভিসের এক সদস্য
লঞ্চের মেঝেতে পড়ে আছে অগ্নি নির্বাপণ যন্ত্র