ঈদে ঘরে ফেরা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়ে গ্রামের উদ্দেশে ছুটতে শুরু করেছেন মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে করে যে যাঁর মতো বাড়ির পথ ধরছেন। যানজট, ভোগান্তি, ঝক্কিঝামেলা সত্ত্বেও মানুষ আনন্দ নিয়ে যানবাহনে চেপে বাড়ি যাচ্ছেন। রবি ও সোমবারে ছবি দিয়ে এই ছবির গল্প।

সময়মতো ট্রেনে চড়তে স্টেশনে এসে পৌঁছেছেন যাত্রীরা। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৬ জুন
ছবি: আশরাফুল আলম
গন্তব্যের উদ্দেশে এখনই ছাড়বে ট্রেন। ঈদে গ্রামের বাড়ি যাওয়ার আনন্দ চোখেমুখে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৬ জুন
ঈদে বাড়ি যেতে পোষা বিড়ালটিও সঙ্গে নিয়েছে শিশু আশীপুর রহমান। চট্টগ্রাম রেলস্টেশন, ২৬ জুন
রাজধানী ছাড়তে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ঘরমুখী মানুষ। দৌলতদিয়া ঘাটে প্রতিটি ফেরিতে এ রকম ভিড় দেখা যায়। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ জুন
মহাসড়কে হেলমেট না পরেই মোটরসাইকেলে যাত্রা করেছে একটি পরিবার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ জুন
নৌপথে বাড়ি যেতে লঞ্চে উঠেছেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৫ জুন
ঈদে বাড়ি যেতে লঞ্চঘাটে মানুষের ভিড়। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৫ জুন
সড়কপথে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ভিড় বেড়ে যায় রাতের দিকে। রাত আটটা, চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর, গাজীপুর, ২৬ জুন