হালদায় ডিম সংগ্রহ

দেশে মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীতে ‘নমুনা ডিম’ ছেড়েছে কাতলা, রুই, মৃগেল ও কালবাউশ জাতের মা মাছ। নদীর দিউপাড়ে মাছের নিষিক্ত ডিম সংগ্রহে নেমে পড়েছেন বংশপরম্পরায় অভিজ্ঞ জেলে ও এলাকার লোকজন। গতকাল রোববার সকাল থেকে বেলা একটার দিকে নদী–তীরবর্তী কয়েকটি স্থানে সংগ্রহকারীদের কেউ কেউ ৫০ থেকে ২০০ গ্রাম পর্যন্ত ডিম সংগ্রহ করেন। কোনো বৃষ্টি হয়নি নদী এলাকায়। তবে এরই মধ্যে ‘নমুনা ডিম’ ছাড়ল মা মাছ। গতকাল রাতের মধ্যে জোয়ার কিংবা ভাটার সময় মা মাছ পুরোদমে ডিম ছাড়া শুরু করতে পারে স্থানীয় লোকজন জানান। সরকারি ও বেসরকারিভাবে বেশ কিছু হ্যাচারিতে মাটির কুয়ায় রেণুপোনা ফোটানোর জন্য নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ছবিগুলো গতকাল তোলা।

সংগ্রহ করা ডিম হাতে নিয়ে দেখাচ্ছেন এক ব্যক্তি
সংগ্রহ করা ডিম হাতে নিয়ে দেখাচ্ছেন এক ব্যক্তি
ডিম সংগ্রহকারী ব্যক্তিদের জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে
ডিম সংগ্রহের এক ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছেন এক ব্যক্তি
বাটিতে ডিম নিয়ে ফিরছেন এক ব্যক্তি
নৌকা পাড়ে ভিরিয়ে কলাগাছের ছায়ায় জিরিয়ে নেওয়ার চেষ্টা
জাল থেকে বাটিতে নেওয়া হচ্ছে ডিম
রোদ থেকে বাঁচতে কেউ কেউ ছাতা মাথায় দেন
সার ধরে নদীতে জাল ফেলা হচ্ছে
ডিম সংগ্রহের জন্য নদীর বাঁকে জাল ফেলা হচ্ছে
ডিম সংগ্রহের এক ফাঁকে খাওয়া সেরে নিচ্ছেন দুই ব্যক্তি
ডিম সংগ্রহে কাটছে ব্যস্ত সময়