দেশব্যাপী ঈদের জামাত

রাজধানীসহ সারা দেশে আজ পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন শহর ও জেলা শহরগুলোয় ঈদুল আজহার নামাজ অংশ নেন লাখো মুসল্লি। বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে বা পলিথিন মুড়িয়ে নামজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল হতেই নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায়ে ঈদগাহে জড়ো হতে থাকেন মানুষ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে মুসল্লিরা। বায়তুল মোকাররম, ঢাকা।
ছবি: শুভ্র কান্তি দাশ
নামাজ শেষে কোলাকুলি করছেন মুসল্লিরা। বায়তুল মোকাররম, ঢাকা
জাতীয় ঈদগাহ ময়দান থেকে নামাজ শেষে বের হয়ে আসছেন মুসল্লিরা। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা
সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেওয়া মুসল্লিদের একাংশ
বরিশাল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজে মুসল্লিরা। বান্দরোড, বরিশাল
কিশোরগঞ্জের শোলাকিয়ায় মাঠের বৃষ্টির মধ্যে পলিথিন মুড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ময়দানে ঈদের জামাতে মুষলধারে বৃষ্টিতে ছাতা মাথায় ধর্মপ্রাণ মুসল্লিদের একাংশ
দুই ছেলেকে নিয়ে ঈদের নামাজে এসেছেন এই বাবা। নামাজ শেষে কোলাকুলি করছেন তাঁরা। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা
ঈদের নামাজ শেষে মোনাজাত করছেন মুসল্লিরা। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা
বৃষ্টির কারণে নগরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠের পরিবর্তে জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বের হয়ে আসছে মুসল্লিরা। কাচারিবাজার, রংপুর
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী হাবু ঈদগাহ মাঠে ঈদের জামাত। বৈরী আবহাওয়া পরেও হাজারো মুসল্লিরা জামাতে অংশ নেন। হাবু,গঙ্গাচড়া, রংপুর। ২৯ জুন
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মোনাজাতরত এক শিশু। কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান, সিলেট
চট্টগ্রামে নগরে ঈদুল আজহার প্রধান জামাতে মুসল্লিরা। জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ, চট্টগ্রাম