নাঙ্গলকোটে দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধারকাজ

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। দুর্ঘটনায় ছিটকে পড়ে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি। আজ সোমবার ভোর থেকে শুরু হয়েছে দুর্ঘটনাকবলিত বগি ও ইঞ্জিনের উদ্ধারকাজ। আজ বেলা ১১টার দিকে তোলা ছবি।

রেললাইন থেকে ছিটকে পড়েছে ট্রেনের বগি।
রেললাইন থেকে ছিটকে পড়েছে ট্রেনের বগি।
রেললাইনের পাশে দুমড়েমুচড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের বগিগুলো।
রেললাইন থেকে লোহার পাতগুলো উপড়ে গেছে।
লাইনচ্যুত হয়ে আছে ট্রেনের বগি।
দুর্ঘটনার পর রেললাইনের কাছে পড়ে আছে একটি ভগ্নাংশ।
দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে কাজ চলছে।
লাইনচ্যুত ট্রেনের একটি অংশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
লাইন থেকে মালবাহী ট্রেনের একটি কনটেইনার ভেঙে আছে। পাশে লাইনচ্যুত ট্রেন, চলছে উদ্ধারের চেষ্টা।
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে চলছে তৎপরতা।
মালবাহী দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনের বগি উদ্ধারের চেষ্টা চলছে।
ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে কাজ চলছে।
রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে আছে বগিগুলো।
রেললাইন মেরামতের কাজে নিয়োজিত আছেন শ্রমিকেরা।
দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারের কাজ চলছে।