চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের ইপিজেড এলাকায় নালার কাদাপানি জমে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সড়কের ওপর জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।