রাজধানীতে বৃষ্টিতে কিছুটা স্বস্তি ও বিড়ম্বনা

সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল ঝকঝকে রোদ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া রূপ বদলাতে শুরু করে। বেলা আড়াইটা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। বেশ গরমের পর হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও কাজে বের হওয়া মানুষকে পড়তে হয় বিড়ম্বনায়।

রাজধানীতে দুপুরের হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে নগরজীবন। কারওয়ান বাজার, ঢাকা, ১০ মে
ছবি: দীপু মালাকার
বৃষ্টি থেকে রক্ষা পেতে ফুটপাতে প্লাস্টিক দিয়ে নিজেকে ঢেকেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। কারওয়ান বাজার, ঢাকা, ১০ মে। ছবি: দীপু মালাকার
রাজধানীতে দুপুরের হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে নগরজীবন। মিরপুর, ১০ নম্বর, ঢাকা, ১০ মে
মেট্রো স্টেশনের নিচে জলাবদ্ধতা। মিরপুর, ঢাকা, ১০ মে
ঝুমবৃষ্টিতে গন্তব্যে চলা। মিরপুর ১০ নম্বর, ঢাকা, ১০ মে
বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পথচারী। মিরপুর ১০ নম্বর, ঢাকা, ১০ মে
নগরীতে বৃষ্টিতে জলাবদ্ধতায় মিরপুর ১০ নম্বর এলাকা। ঢাকা, ১০ মে
এক শিক্ষার্থী পানি পার হওয়ার চেষ্টায়। মিরপুর ১০ নম্বর, ঢাকা, ১০ মে
মুষলধারার বৃষ্টিতে সব ঝাপসা হয়ে আসে। মিরপুর, ঢাকা, ১০ মে
দুপুরের হঠাৎ বৃষ্টিতে ছাতা হাতে যাচ্ছেন এক ব্যক্তি। কারওয়ান বাজার