তাপপ্রবাহের কারণে দেওয়া ছুটি শেষে আজ রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। সিলেটে গত শনিবার রাতে বৃষ্টি হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের তুলনায় শীতল আবহাওয়ায় আজ সিলেটের স্কুল–কলেজে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি। মধ্যাহ্নবিরতিতে বিদ্যালয়ের মাঠে খেলায় মেতেছে শিক্ষার্থীরা। সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকার সিলেট সরকারি উচ্চবিদ্যালয় থেকে ছবিগুলো তোলা।