কয়লাশ্রমিক

দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। গত মঙ্গলবার পাবনায় এ বছরের সর্বোচ্চ ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেও জীবিকার তাগিদে থেমে নেই খেটে খাওয়া মানুষের কাজ। ইটভাটায় ব্যবহারের জন্য কয়লা ভেঙে গুঁড়া করেন শ্রমিকেরা। সকাল থেকে সারা দিন রোদে পুড়ে, ঘেমে কাজ করে মজুরি পান ৪০০ টাকা। গতকাল বৃহস্পতিবার পাবনা সদরের বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় শ্রমিকদের এসব ছবি তোলা হয়েছে।

ইটভাটায় ব্যবহার উপযোগী কয়লা ভাঙতে কাজ করেন এসব শ্রমিক।
ইটভাটায় ব্যবহার উপযোগী কয়লা ভাঙতে কাজ করেন এসব শ্রমিক।
কয়লার কালির সঙ্গে ঘামে ভিজেছে শ্রমিকের শার্ট।
কয়লা ভেজানোর জন্য দূর থেকে আনা হচ্ছে পানি।
ভরদুপুরে উত্তপ্ত কয়লা থেকে কালি ওড়া ঠেকাতে ভেজানো হয়।
কালি থেকে মুখ বাঁচাতে গরমের মধ্যেও হেলমেট পরে কাজ করছেন যন্ত্রচালক।
ভাঙানোর পর মিহি করা কয়লার গুঁড়া স্তূপ করা হচ্ছে।
কয়লার স্তূপের সামনে শ্রমিকের মুখ।
সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবেই চলে শ্রমিকের কাজ।