হরতালের বিপক্ষে আওয়ামী লীগের মিছিল, সমাবেশ অবস্থান

বিএনপি আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জামায়াতও আজ হরতাল ডেকেছে। এদিকে হরতাল সমাবেশের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে। দেখে নিন ছবিতে।

কুমিল্লা নগরের পূবালী চত্বর এলাকায় হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ
ছবি: এম সাদেক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে আওয়ামী লীগের শান্তি সমাবেশের মিছিল
হরতালের প্রতিবাদে খুলনা মহানগর যুবলীগ মিছিল করেছে। খুলনার পিকচার প্যালেস মোড়
বরিশাল নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের অবস্থান
সকাল থেকে মিরসরাই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন মিরসরাই পৌরসভা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা
সকাল-সন্ধ্যা হরতালের বিপক্ষে মিছিল বের করে কুমিল্লা মহানগর যুবলীগ
ঢাকার মোহাম্মদপুরের টাউন হলে হরতালের বিরুদ্ধে দুপুরে আওয়ামী লীগের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন
কক্সবাজার শহরের প্রধান সড়কের লালদিঘির পাড় এলাকায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের অবস্থান
সিলেট নগরের সুরমা পয়েন্ট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ
সৈয়দপুরে হরতাল চলাকালে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল