পরীক্ষাকেন্দ্র অভিমুখে শিক্ষার্থীরা

এসএসসি পরীক্ষায় আজ বুধবার ছিল ইংরেজি প্রথমপত্র (আবশ্যিক)–এর পরীক্ষা। সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে সাড়ে ৯টার আগে। শিক্ষার্থীরা যাত্রাপথে যানজট এড়ানোর জন্য অনেকেই আগেভাগে রওনা হয়েছে। তারা ফাঁকা রাস্তায় নির্বিঘ্নে পৌঁছে গেছে কেন্দ্রে। আর যারা ৯টার কাছাকাছি সময়ে রাস্তায় বেরিয়েছে, তারা যানজটে পড়েছে, বিপাকে কেটেছে কিছুটা সময়। যানবাহনে অভিভাবকদের সঙ্গে বসে বই ও নোট খাতায় চোখ বুলিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। সময় যখন সকাল সাড়ে ৯টা, তখন সড়কে তেমন শিক্ষার্থী দেখা যায়নি। আজ সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাব মোড় এলাকায় ছবিগুলো তোলা।

রিকশায় অভিভাবকদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে শিক্ষার্থীরা। রোদ থেকে অভিভাবকের মুখটি বাঁচাতে হাতের ফাইলটি তুলে ধরেছে শিক্ষার্থী।
রিকশায় অভিভাবকদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে শিক্ষার্থীরা। রোদ থেকে অভিভাবকের মুখটি বাঁচাতে হাতের ফাইলটি তুলে ধরেছে শিক্ষার্থী।
ফাঁকা সড়কে রিকশায় পড়তে পড়তে পরীক্ষা দিতে যাচ্ছে এই শিক্ষার্থী।
মোটরসাইকেলের পেছনে বসে নোট খাতায় চোখ বুলিয়ে নিচ্ছে এক শিক্ষার্থী।
মোটরসাইকেল ও রিকশায় পরীক্ষাকেন্দ্রে ছুটছে শিক্ষার্থীরা।
রিকশা ছুটছে পরীক্ষাকেন্দ্রের দিকে, সময় কত হলো ঘড়িতে দেখছে শিক্ষার্থী
অভিভাবকের পেছনে বসে পরীক্ষাকেন্দ্রের দিকে ছুটছে এক শিক্ষার্থী।
যানজটে রিকশায় আটকে আছে এক শিক্ষার্থী
যানজটে বসে বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছে এক শিক্ষার্থী।
মুঠোফোনে কিছু একটি দেখছিল এক শিক্ষার্থী
যানজটের সময় বাড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকেরা।
দীর্ঘ যানজট পড়ে যায় কিছু সময়ের জন্য।
যানজট কমলে মোটরসাইকেলে শিক্ষার্থীকে মাঝে বসিয়ে দুই অভিভাবক ছুটছেন পরীক্ষাকেন্দ্রের দিকে।