চট্টগ্রাম নগরের হালিশহর আবাহনী মাঠে সম্প্রতি ক্যাটেল এক্সপো অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই এক্সপোতে চট্টগ্রামের বিভিন্ন খামারি তাঁদের খামারের আকর্ষণীয় ও সবচেয়ে বড় গরু প্রদর্শন করেন। ভিন্নধর্মী এই আয়োজনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ৫০ টাকা মূল্যের টিকিট কেটে অসংখ্য মানুষ ক্যাটেল এক্সপোর এই আয়োজন ঘুরে দেখেন।