ছাতা কারখানায় ব্যস্ততা

প্রচণ্ড গরমের পর সারা দেশে শুরু হয়েছে বৃষ্টি। তাতে বেড়েছে ছাতার চাহিদা। আর এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন ছাতা কারখানার শ্রমিকেরা। বিভিন্ন আকারের ও মানের ছাতা তৈরিতে এসব কারখানায় কাজ করেন ১০ থেকে ১৫ জন শ্রমিক। যাঁরা সারা দিন কাজ করে তৈরি করেন পাঁচ শতাধিক ছাতা। আর বিক্রি বাড়ার কারণে ব্যবসায়ীদেরও কাটছে ব্যস্ত সময়। মান অনুসারে প্রতিটি ছাতা এক শ থেকে দুই হাজার টাকা দামে বিক্রি করছেন তাঁরা। ছবিগুলো সম্প্রতি চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকা থেকে তোলা।

ছাতা সেলাই করছেন একজন শ্রমিক
ছাতা সেলাই করছেন একজন শ্রমিক
গোল হয়ে বসে ছাতা সেলাই করেন সবাই
নারীরা কাজ করেন এই কারখানায়
পিন লাগানো হচ্ছে ছাতার কাঠামোর বিভিন্ন অংশে
ছাতা সেলাইয়ে ব্যবহার করা হয় এই সুতা
ছাতার বিভিন্ন অংশ জোড়া লাগানো হচ্ছে
তৈরি করা ছাতা রাখা হয়েছে স্তূপ করে
দোকানে ছাতা দেখছেন এক ক্রেতা