কাপ্তাইয়ে সাদা বকের মাছ ধরা

শুষ্ক মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি অনেকটাই কমে গেছে। হ্রদের অগভীর পানিতে দেখা মিলছে নানা প্রজাতির পাখির। খাওয়ার জন্য ছোট মাছ, পতঙ্গের সন্ধানে আসছে পাখিরা। খুঁজে খুঁজে মাছ, পতঙ্গ ধরছে। খাওয়া শেষে আবার উড়াল দিচ্ছে। কাপ্তাই হ্রদের আসামবস্তি এলাকা থেকে সাদা বকের মাছ ধরার ছবিগুলো সম্প্রতি তোলা।

অগভীর পানিতে খাবারের খোঁজে সাদা বকের দল
অগভীর পানিতে খাবারের খোঁজে সাদা বকের দল
পানিতে স্থির দাঁড়িয়ে মাছের গতিবিধি পর্যবেক্ষণ করছে বকটি
ঠোঁটে সদ্য ধরা ছোট মাছ
ছোট মাছ ধরে উড়াল দিয়েছে বকটি
ছোট মাছ খুঁজছে আরেকটি বক
নিখুঁত নিশানায় মাছ ধরতে পানিতে ঠোঁট গুঁজে দেওয়া
কচুরিপানার ওপর দিয়ে উড়ে যাচ্ছে বকটি