বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইএমকে সেন্টারে আজ মঙ্গলবার আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরের সম্পর্কের ৫০টি আলোকচিত্র।

অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস
অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ
ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়
প্রদর্শনী উদ্বোধনের পর আলোকচিত্র দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরের বিভিন্ন সময়ের ৫০টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্র সম্পর্কে বিস্তারিত বলছেন মার্কিন দূতাবাসের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট শার্লিনা হুসেইন মর্গান (ডানে)
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্তের আলোকচিত্র দেখছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রাষ্ট্রদূত পিটার হাস
প্রদর্শনী ঘুরে দেখছেন আমন্ত্রিত অতিথি
বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাস
আলোকচিত্র প্রদর্শনীর একাংশ
আলোকচিত্র প্রদর্শনীর একাংশ
আলোকচিত্রে ঢাকার জয়পুরা গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বাংলাদেশের গ্রামীণ নারীদের সঙ্গে আলাপচারিতার একটি মুহূর্ত
প্রদর্শনী ঘুরে দেখছেন এক অতিথি