চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় প্রতিদিনই দেখা মেলে অসংখ্য কবুতরের। ঘাটে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর সময় কবুতরের দল উড়ে বেড়ায় এদিক-সেদিক। কখনো বিদ্যুতের তারে সারি বেঁধে বসে থাকে, কখনো জাহাজের আশপাশে ডানা মেলে উড়ে বেড়ায়। আবার কখনো ট্রাকের পেছনে ছুটে চলে এক ঝাঁক কবুতর। ব্যস্ত ঘাটের কর্মচাঞ্চল্যের মধ্যে কবুতরের এমন ওড়াউড়ি ও আনাগোনার দৃশ্য নজর কাড়ে পথচারীদের। গত সোমবার চট্টগ্রামের সদরঘাট এলাকায় তোলা ছবিতে কবুতরের এমনই কিছু দৃশ্য।