বই বিনিময় উৎসব

চট্টগ্রাম জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় বই বিনিময় উৎসবের আয়োজন করেছে ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। ‘বই নয়, জ্ঞানের বিনিময়’ স্লোগানে পঞ্চমবারের মতো চট্টগ্রাম নগরের জামালখান মোড়ে আজ শুক্রবার দিনব্যাপী এ আয়োজন করেছে তারা। বইপ্রেমীরা পুরোনো একটি বই জমা দিয়ে পুরোনো আরেকটি বই নিতে পারবেন। ব্যবহৃত বই হলেও সংগ্রাহকের কাছে তা নতুন। উপন্যাস, ম্যাগাজিন ও শিশুতোষ, গণিত ও বিজ্ঞান, আত্ম-উন্নয়নমূলক বই, কবিতা, জাফর ইকবাল ও হুমায়ূন আহমেদ, কথাসাহিত্যসহ মোট ১১টি বিভাগের ১১টি স্টলে বই বিনিময় করা যাবে। এবার ৩৫ হাজার বই বিনিময়ের লক্ষ্য রয়েছে আয়োজকদের।

পছন্দের বই দেখছেন বইপ্রেমীরা।
 পছন্দের বই দেখছেন বইপ্রেমীরা।
রেজিস্ট্রেশন বুথে লিপিবদ্ধ করা হচ্ছে।
বই নিয়ে এসেছে এক শিশু।
বই দেওয়ার সময় সিল মারা হয়।
রেজিস্ট্রেশন বুথে ভিড় জমেছে বইপ্রেমীদের।
জমা দেওয়া বইয়ের ধরন দেখে টোকেন লিখছেন এক স্বেচ্ছাসেবী।
এক বইপ্রেমী নাম লিপিবদ্ধ করছেন।
যতগুলো বই জমা দেওয়া যায়, ততগুলো বই নেওয়ার সুযোগ আছে।
বইয়ের টোকেনে লেখা রয়েছে একজন কোন ধরনের বই কতটা জমা দিয়েছেন।
জামালখান মোড়ে বই বিনিময় উৎসবে উপচে পড়া ভিড়। আয়োজকেরা ধারণা করছেন, এ উৎসব শেষ হতে রাত সাড়ে আটটার মতো লাগবে।
কে কী বই নিচ্ছে, তা দেখছেন এক অভিভাবক।