চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বিশৃঙ্খলা

মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষেধ। তবে এই নিয়ম মানা হয় না। এ ছাড়া যেখানে–সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, ওভারটেকিং, ছোট আকারের ট্রাকে যাত্রী পরিবহন—এমন নানা অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। এর ফলে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। ছবিগুলো গত রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকা থেকে তোলা।

ছোট আকারের ট্রাকে ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে।
ছোট আকারের ট্রাকে ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে।
মহাসড়কে উল্টো পথে চলছে তিন চাকার যান।
মুঠোফোনে চোখ রেখে ব্যস্ত মহাসড়কে সাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি।
ঝুঁকি নিয়ে ওভারটেকিং করছে একটি বাস।
বাঁকের মধ্যে ওভারটেকিং করায় অনেক সময়ই ঘটে দুর্ঘটনা।
দৌড়ে ব্যস্ত মহাসড়ক পার হচ্ছে শিক্ষার্থীরা।
চলন্ত ভ্যানে ওঠার চেষ্টা করছে দুই শিশু।
গন্তব্যে ছুটছেন এক মোটরসাইকেল চালক। চালকের মাথায় হেলমেট থাকলেও নেই আরোহীদের।
ব্যস্ত মহাসড়কে হুট করে তিন চাকার যানটি ঘুরিয়ে নিচ্ছেন এক চালক।
মহাসড়কের মাঝখানে বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী।