ক্রেতার অপেক্ষায় গাবতলী পশুর হাটের ব্যাপারীরা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলী হাটে কোরবানির পশু আসা শুরু হয়েছে। তবে এখনো বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। কিছুসংখ্যক ক্রেতা হাটে ঘুরে ঘুরে গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন কোরবানির পশু দেখছেন, দাম যাচাই করে করছেন। স্থায়ী এই পশুর হাটটি নির্দিষ্ট জায়গা ছাপিয়ে আশপাশেও বিস্তৃত হয়েছে। অনেকখানি জায়গাজুড়ে রাখা হয়েছে কোরবানির পশু। হাটটিতে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। ক্রেতার অপেক্ষায় তাঁরা। ছবিগুলো গতকাল শুক্রবার তোলা।

বিভিন্ন অঞ্চল থেকে আনা গরু ট্রাক থেকে নামানো হচ্ছে
 বিভিন্ন অঞ্চল থেকে আনা গরু ট্রাক থেকে নামানো হচ্ছে
হাটে নেওয়া হচ্ছে গরু
গরু কেনার পর তা গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য পিকআপে তোলা হচ্ছে
গরুর জন্য খাবার তৈরি করছেন এক ব্যক্তি
পশুর গলায় পরাতে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের মালা
হাটে আনা হয়েছে দুম্বা
বিক্রির আগে ছাগলের দাঁত পরীক্ষা করে দেখাচ্ছেন বিক্রেতা
বিক্রির জন্য বিভিন্ন ধরনের দড়ি সাজিয়ে রাখা হয়েছে
হাটে ছাগলের দরদাম করছেন ক্রেতা
বিক্রির জন্য আনা হয়েছে বিশেষভাবে পালন করা মহিষ