সিলেট ও রাজশাহী সিটিতে চলছে ভোট

সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল আটটা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। সকালে ভোট গ্রহণ শুরুর পর রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ছবিগুলো তোলা হয়েছে।

ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা। পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র, সিলেট
ছবি: আনিস মাহমুদ
অপেক্ষায় ভোটাররা। নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সিলেট। সকাল ৮টা ১৫ মিনিট
ইভিএমে ভোট গ্রহণ চলছে। নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সিলেট। সকাল ৮টা ১৫ মিনিট
ভোট দিচ্ছেন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র, সিলেট। সকাল সাড়ে ৮টা
ভোট দেওয়ার পর ক্যামেরার সামনে হাত তুলে বিজয়সূচক চিহ্ন দেখান আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র, সিলেট। সকাল সাড়ে ৮টা
ভোট দেওয়ার পর আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সিলেট। সকাল ৮টা ১৫ মিনিট
মা শিখা গুপ্তের সঙ্গে ইভিএমে ভোট দিতে এসেছেন নতুন ভোটার শিপা গুপ্ত। পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র, সিলেট
ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন। শাহ্‌ মখদুম কলেজ, রাজশাহী। সকাল ৮টা
ভোট দিতে এসেছেন বকুল মিয়া নামের এক বৃদ্ধ। তাঁকে ভোটকেন্দ্রে প্রবেশে সহযোগিতা করছেন দুজন। শাহ্‌ মখদুম কলেজ, রাজশাহী। সকাল সাড়ে ৮টা
ভোট দিচ্ছেন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এ এইচ এম খাইরুজ্জামান লিটন। স্যাটেলাইট টাউন হাইস্কুল, রাজশাহী। ৯টা ১৫ মিনিট
বৃদ্ধা ভোটার আছিরন বেওয়াকে ভোট দিতে সহযোগিতা করছেন দুজন। শাহ্ মখদুম কলেজ, রাজশাহী। সকাল ৮টা ১৫ মিনিট
ভোট দেওয়ার পর আঙুলের ছাপ দেখাচ্ছেন একজন নতুন ভোটার। রানীবাজার বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী, সকাল ৮টা ১৫ মিনিট