ঈদের আগে জুতার কারিগরদের ব্যস্ততা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চট্টগ্রামের জুতা ও স্যান্ডেলের কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে। দিন-রাত সমানতালে চলছে নতুন নতুন ডিজাইনের জুতা ও স্যান্ডেল তৈরির কাজ। নিপুণ হাতে একের পর এক তৈরি করছেন জুতা–স্যান্ডেল। পরে সেসব বিক্রি করা হচ্ছে বাজারে। চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার জুতা–স্যান্ডেলের কারিগরদের ব্যস্ততা নিয়ে ছবিগুলো সম্প্রতি তোলা—

মেশিনে সেলাই করা হচ্ছে জুতা–স্যান্ডেলের অংশ
মেশিনে সেলাই করা হচ্ছে জুতা–স্যান্ডেলের অংশ
স্যান্ডেল বানাতে ব্যস্ত সময় পার করছেন দুই কারিগর
মাপ অনুযায়ী কাঁচি দিয়ে কাটা হচ্ছে জুতার অংশ
নিজেদের বানানো জুতা টেকসই করার কাজ করছেন কারিগরেরা
ছোট একটি কারখানার ভেতরে মাচা বানিয়ে ওপরে–নিচে একসঙ্গে কাজ করছেন দুই কারিগর
এসব কারখানায় চামড়া আর রেক্সিন দিয়ে বানানো হয় জুতা–স্যান্ডেল
সৌন্দর্য বাড়াতে জুতা–স্যান্ডেলে জুড়ে দেওয়া হয় নানান ধাতব উপকরণ
জুতা–স্যান্ডেলের সৌন্দর্য বাড়াতে যোগ করা হয় ফিতা ও নকশাদার জরি