মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই মৈত্রী পানিবর্ষণ জলকেলি উৎসব। দুই দিকে সারি করে রাখা ড্রাম থেকে বাটিতে করে তরুণ–তরুণীরা একে অপরের দিকে পানি ছিটান। আজ রোববার (১৬ এপ্রিল) মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙাল হালিয়া স্কুল মাঠে এ উৎসব পালিত হয়। এ উপলক্ষে ওই এলাকায় স্থানীয় মানুষজনের সমাবেশ ঘটে।
