ভূমি পেড়নেকার ও তাপসী পান্নু
ভূমি পেড়নেকার ও তাপসী পান্নু

ছবির গল্প

নতুন স্বাভাবিকতায় তারকাদের ইনস্টাগ্রাম

বিনোদন জগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে যেতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। আর লকডাউনে বিশ্ব তারকাদের ধ্রুবতারারাও নিয়ম করে দিনের একটা বড় সময় কাটাচ্ছেন অনলাইনে, ছবি–ভিডিও শেয়ার করে বা ভক্তদের সঙ্গে আড্ডা দিয়ে। বিয়ে, জন্মদিনের পার্টি, ঘোরাঘুরি—এখন আর কোনোকিছুই আটকে নেই 'নতুন স্বাভাবিকতায়'। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেশি-বিদেশি তেমনই কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।
১৬ আগস্ট সাইফ আলী খানের ৫০তম জন্মদিন। রাত ১২টায় কেক কেটে এই ছবিটি পোস্ট করে কারিনা লিখেছেন, ‘শুধু আজ জন্মদিনে নয়, প্রতিটা দিন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো, তখন যেন তোমার ঠোঁটের কোণে হাসি লেপ্টে থাকে। সাইফু, বিশ্বের সেরা জীবনসঙ্গী আর সেরা বাবা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি তোমার ভক্তদের জন্য সেরা আইডল। আমরা তোমাকে ভালোবাসি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অভিষেক বচ্চন এই ছবিটি পোস্ট করে তাঁর বাকি জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
বলিউড ইন্ডাস্ট্রির দুই ভালো বন্ধু ভূমি পেড়নেকার ও তাপসী পান্নু।
জেনিফার গার্নার ভালোবাসার জন্য সবকিছু করতে বলেছেন।
এই ছবিটি পোস্ট করে সিয়াম আহমেদ লিখেছেন, ‘শুভ সকাল’।
এই ছবিটি পোস্ট করে সুস্মিতা সেন লিখেছেন, ‘ঈর্ষা করে সময় নষ্ট করবেন না। জীবনের দৌড়ে আপনি কখনো পিছিয়ে থাকবেন, কখনো এগিয়ে থাকবেন। কিন্তু রেস এখনো বাকি আছে। আর খেলার শেষে রাস্তাটা কেবল আপনার।’
বড় বোন সারা আলী খানকে কাঁধে নিয়ে ঘুরছেন ভাই ইব্রাহীম আলী খান।
অমিতাভ বচ্চন সবজি দিয়ে ভারতের পতাকা বানানো এই ছবিটি পোস্ট করে জানিয়েছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
রানা দাগুবতি ও মিহিকা বাজাজের বিয়ের আরেকটি ছবি।
লকডাউনে মিথিলা ঠিকই পৌঁছে গেছেন সীমানার ওপারে, যেখানে রয়েছে তাঁর জীবনসঙ্গী সৃজিত মুখার্জি।