দক্ষিণ উপকূলের পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ–নদীর মোহনায় অবস্থিত তেঁতুলবাড়িয়া এলাকাসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছেন বাঁধের পাশের বাসিন্দারা। নিশানবাড়িয়া ইউনিয়ন, তালতলী উপজেলা, বরগুনা, ১ নভেম্বরপৌরসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রের উদ্দেশে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডোমার, নীলফামারী, ১ নভেম্বর
বিজ্ঞাপন
মাছ ধরা শেষে বিরতিতে জেলেরা। এই ফাঁকে অনেকে ছেঁড়া–ফাটা জাল মেরামত করে নিচ্ছেন। অন্তার মোড়, ছোটভাকলা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১ নভেম্বর
বিজ্ঞাপন
দলছুট পোড়ামুখো হনুমানটি খাবারের আশায় বাড়ির চালে এসে বসেছে। বাড়ির লোকজনের দেওয়া খাবার খাচ্ছে হনুমানটি। ১ নভেম্বর, ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জজলবায়ু পরিবর্তনের কারণে ঝড়বৃষ্টি, পাহাড় ধসসহ প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে পাহাড়ে। ২০১৭ সালের ১৩ জুন ভারী বৃষ্টি ও পাহাড় ধসে পাহাড়ি ছড়ার ওপরের সেতুটি ভেঙে পড়ে, যা আজও মেরামত করা হয়নি। সাপছড়ি মধ্যপাড়া গ্রাম, রাঙামাটি সদর, রাঙামাটিপাটুরিয়ায় কাত হয়ে ডুবে থাকা ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকা, মানিকগঞ্জ, ১ নভেম্বর‘দক্ষ যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ময়মনসিংহ, ১ নভেম্বররংপুরে শুরু হয়েছে আমন ধান কাটা। ধান কেটে জমিতে শুকানোর পর বাড়িতে এনে মাড়াই করা হচ্ছে। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ১ নভেম্বরপুরোনো জাহাজ কেটে প্লেইন শিট বানিয়ে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজির বর্তমান মূল্য ৮০ টাকা। এ প্লেইন শিট খুলনার ডকইয়ার্ডগুলো কিনে নিয়ে যায়। নতুন ও পুরোনো জলযান তৈরি ও মেরামতে এ প্লেইন শিট ব্যবহার করা হয়। শেখপাড়া, খুলনা শহর, ১ নভেম্বরগোখাদ্যের চাহিদা সর্বত্র। তাই গোখাদ্য ধানের খড় নছিমনে সাজিয়ে শহরে বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। গোয়ালচামট, ফরিদপুর, ১ নভেম্বরখালের পানি শুকিয়ে গেছে। সেখানে কেটা (মাছ ধরার ফাঁদ) দিয়ে মাছ শিকারে নেমেছেন রাজা মিয়া। কিণামারা খাল, সোনাতলা উপজেলা, বগুড়া, ০১ নভেম্বরগরমে গাছের ঝোপে জিরিয়ে নিচ্ছে বুলবুলিজোড়া। কুতুকছড়ি নিচপাড়া এলাকা, রাঙামাটি সদর, রাঙামাটি, ১ নভেম্বরচট্টগ্রাম নগরের হালিশহর আনন্দবাজার এলাকায় চলছে শীতকালীন সবজি চাষ। সবুজ হয়ে আছে টমেটো বাগান। হালিশহর আনন্দবাজার, চট্টগ্রাম, ১ নভেম্বর