X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (০২ নভেম্বর ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 02 Nov 2018, 10:05
চাকরিচ্যুতির আশঙ্কায় আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন গ্রামীণফোনের কর্মীরা। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। চাকরিচ্যুতি বন্ধ করাসহ ১২ দফা দাবি জানিয়েছেন তাঁরা। ছবি: আবদুস সালাম
হাওয়া লেগেছে কলের নাওয়ের রঙিলা পালে। কাজীরহাট, বেড়া উপজেলা, পাবনা, ১ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
কুয়াশায় মোড়ানো ধোঁয়াশা ভোরে আলো ফুটতে শুরু করেছে। বাইপাস সড়ক, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
কাল টেস্ট, আজ তাই বোলারদের দক্ষতা আরেকটু নিখুঁত করতে নিজেই বোলিং করতে নেমে গেলেন কোচ কোর্টনি ওয়ালশ। ছবি: বিসিবি
বনের ঝোপে দেখা মিলল প্রজাপতির। এত বড় প্রজাপতির দেখা সচরাচর মেলে না। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ১ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন। শাহ আলম বীর উত্তম মিলনায়তন, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম, ২ নভেম্বর। ছবি: জুয়েল শীল
নবম জাতীয় ডাচ বাংলা-প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াডের উদ্বোধন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তেজগাঁও, ঢাকা, ২ নভেম্বর। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে চারুকলার ভাস্কর্য বিভাগ। বিভাগের ৫৫ বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকা, ২ নভেম্বর। ছবি: আবদুস সালাম
সম্প্রতি রাজধানীতে পুলিশের তল্লাশিচৌকিতে এক নারীকে হেনস্তার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা, ২ নভেম্বর। ছবি: দীপু মালাকার
রাজধানীতে বাইসাইকেলের ব্যবহার বেড়েছে। পুরান ঢাকা কাজী আলাউদ্দীন রোডে রয়েছে বাহারি রং ও ডিজাইনের সাইকেলের দোকান। শিশুদের জন্য সাইকেলের দাম প্রকারভেদে ৩৫০০ টাকা থেকে ৫৫০০ টাকা এবং বড়দের জন্য ৬০০০ টাকা থেকে ৩৫ হাজার টাকা। ঢাকা, ২ নভেম্বর। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
যেভাবে গোয়েন্দা ‘জালে’ ধরা পড়লেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস
৯১ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ
পুলিশকে ‘চোর–ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার