X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (০৬ নভেম্বর ২০১৭)
নিজস্ব প্রতিবেদক
Published: 06 Nov 2017, 08:56
মাচা থেকে শসা সংগ্রহ করছেন এক কৃষক। খাগড়াছড়ির বাজারে প্রতি কেজি শসার পাইকারি দাম গড়পড়তা ৩০ টাকা। জামতলি, খাগড়াছড়ি সদর, ৬ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
খাল-বিলের পানি কমছে। কম পানিতে জড়ো হচ্ছে মাছ। ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন দুই তরুণ। বিলনালিয়া, ফরিদপুর সদর, ৬ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
শীত এলেই পিঠার প্রসঙ্গে চলে আসে। কিছুদিন পর পিঠা খাওয়ার ধুম পড়বে। পাল পাড়ায় পিঠার ছাঁচ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাহিরদিয়া, ফরিদপুর সদর, ৬ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
মধ্যাহ্নভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে। আকাসাকা প্যালেস, টোকিও, জাপান, ৬ নভেম্বর। ছবি: এএফপি
বাচ্চার সঙ্গে মা পিঁপড়ে। মানিক মিয়া এভিনিউ, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যাননের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক। গুলশান কার্যালয়। ঢাকা। ৬ নভেম্বর ২০১৭। ছবি: সাজিদ হোসেন
গোলপাতা বনের পাশে ধবল বক। হারবাড়িয়া, সুন্দরবন, ৪ নভেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
লজ্জাবতীর ‘কলি ফুটিতে চাহে ফোটে না’। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
মেক্সিকো সিটিতে পূর্ণিমা। মেক্সিকো, ৫ নভেম্বর। ছবি: রয়টার্স
চার্চে হামলায় নিহতদের স্মরণে মোমবাতি হাতে স্থানীয়রা। টেক্সাস, যুক্তরাষ্ট্র, ৫ নভেম্বর। ছবি: রয়টার্স
মিউজিয়াম অব মডার্ন এন্ড কনটেম্পোরারি আর্ট-এ প্রদর্শিত শিল্পকর্ম। জাকার্তা, ইন্দোনেশিয়া, ৫ নভেম্বর। ছবি: এএফপি
প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভা আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন এক নৃত্যশিল্পী। কেরানীগঞ্জ, ঢাকা, ৬ নভেম্বর। ছবি: জাহিদুল করিম
ধানের ক্ষেতে শিশির বিন্দু। কাশিমপুর, যশোর সদর, ৬ নভেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
ভোরের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে রক্তিম সূর্য। ঈশ্বরদী মহাসড়ক, পাবনা, ৬ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
বিকেলের আলোয় হলুদ কসমস। বন বিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৬ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
বাগানে বসে ঝাঁকি জাল তৈরিতে ব্যস্ত এক গৃহিণী। উত্তর কোমরপুর, ফরিদপুর সদর, ৬ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
কাজের ফাঁকে লুডু খেলছেন কয়েকজন ত্রিপুরা নারী। পল্টন জয়পাড়া, খাগড়াছড়ি সদর, ৬ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
আরও পড়ুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড
পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ, মাহফিজুলের পর নাজমুলও বোল্ড
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’
‘আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম