এক ঝলক (০৭ এপ্রিল ২০১৬)

পথের ধারে ফুটে আছে সুন্দর দুটি ফুল। ছবিটি সম্প্রতি যশোর শহরের বেজপাড়া গুড়গুল্লা এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
পথের ধারে ফুটে আছে সুন্দর দুটি ফুল। ছবিটি সম্প্রতি যশোর শহরের বেজপাড়া গুড়গুল্লা এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
সবুজ পাতায় ঝিম মেরেছে বাহারি এক প্রজাপতি। ছবিটি গতকাল বুধবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
ঝরে পড়া কাঠগোলাপ। ছবিটি গতকাল বুধবার রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
লম্বা চুল দিয়ে বেণি বাঁধার শখ হয়েছে খুকুর। কিন্তু ওর দীঘল চুল তো নেই। তাতে কী? বড়দের ওড়না আছে না! ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
সূর্যমুখীর সোনালি হাসিতে ভরে গেছে বাগান। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার কেন্দ্রীয় জাদুঘর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার পাবলা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যার প্রতিবাদে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। গতকাল রাত পৌনে আটটার দিকে লক্ষ্মীবাজারের কাছে একরামপুরে একটি সরু গলিতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। ছবি: মনিরুল আলম
পেনসিলভানিয়ার পিটার্সবার্গে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারের এক ফাঁকে সেলফি তুলছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। ছবিটি ৬ এপ্রিল তোলা: রয়টার্স
কানাডার অটোয়াতে বসন্তকালীন তুষারঝড়ের মধ্যে রিডো ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি ৬ এপ্রিল তোলা: রয়টার্স
সিউলের লয়ডো দ্বীপে চেরি ফুলের উৎ​সবে সেলফি তুলতে ব্যস্ত এক দম্পতি। সেখানে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলে এ উৎ​সব। ছবিটি ৬ এপ্রিল তোলা: এএফপি
লিবাও নামের এ পান্ডার বয়স তিন বছর। লিবাওসহ এক জোড়া পাণ্ডা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর কাছ থেকে উপহার​ পায় দক্ষিণ কোরিয়া। এগুলো বর্তমানে ইয়ংইনের এভারল্যান্ড অ্যামিউজমেন্ট অ্যান্ড অ্যানিমেল পার্কে রাখা আছে। সর্বসাধারণের দেখার জন্য ২১ এপ্রিল ​এদের পার্কে ছেড়ে দেওয়া হবে। ছবি: এএফপি
আর কয়েক দিন পরই পয়লা বৈশাখ। এ উপলক্ষে শহরের পাশাপাশি গ্রামেও বসে মেলা। মেলায় বিক্রির জন্য নানা ধরনের খেলনা তৈরিতে ব্যস্ত এই নারী। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
বাবা-ছেলে মিলে গরুকে খালের পানিতে গোসল করাতে নিয়ে যাচ্ছে। ছবিটি ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
পরিচ্ছন্নতা বছর ২০১৬ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘জনপ্রতিনিধি, জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কমলাপুর বক্স কালভার্ট রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর বিভিন্ন স্থানে এভাবেই ঝুলছে তারের জঞ্জাল। ছবিটি বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আজ রাজধানীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামূলক স্কেটিং শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা।