বরফে ঢাকা কানাডার মন্ট্রিলের রাস্তার ওপর দিয়ে উড়ে যাচ্ছে বরফি পেঁচা। রোববার তোলা ছবিটি আজ শুক্রবার প্রকাশিত। ছবি: রয়টার্সচট্টগ্রামের সেন্ট প্লাসিদ উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার সকাল নয়টার দিকে শুরু হয়েছে আঞ্চলিক গণিত উৎসব। ছবি: সৌরভ দাশযুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে হুন্দাই গলফ টুর্নামেন্ট অব চ্যাম্পিয়নসের উদ্বোধনী অনুষ্ঠানে হুলা নৃত্যশিল্পীর নাচ। ছবিটি গতকাল বৃহস্পতিবার লাহাইনায় কাপালুয়া গলফ ক্লাবের দ্য প্ল্যান্টেশন কোর্স থেকে তোলা। ছবি: এএফপিতুষারে ঢাকা রোজ হিপ ফল। সুইডেনের স্টকহোমে এই জানুয়ারিতে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা পড়েছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপিহাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আয়োজিত ১১তম আন্তর্জাতিক সার্কাস উৎসবে নিজেদের নৈপুণ্য দেখাচ্ছেন রাশিয়ার দুই দড়াবাজ। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপিবলিভিয়ার উইউনিতে আয়োজিত জুজুই-উইউনি ডাকার র্যালির পঞ্চম পর্বে ফাঁকা রাস্তায় গাড়ি হাঁকিয়ে চলছেন ফ্রান্সের প্রতিযোগী। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্সক্যালিফোর্নিয়ার জাসিন্টো পর্বতমালায় তুষার ও মেঘমালা। ছবিটি গতকাল বৃহস্পতিবার পাম স্প্রিংস থেকে তোলা। ছবি: রয়টার্সসুইডেনের স্টকহোমে প্রচণ্ড ঠান্ডার মধ্যে একটি খালের পাশ দিয়ে যাচ্ছেন একজন নারী। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্সবিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিতে আসছেন। ছবি: প্রথম আলোইজতেমা ময়দানের শামিয়ানা। ছবি: প্রথম আলোইজতেমাস্থলে মুসল্লিরা দৈনন্দিন কাজকর্ম করছেন। ছবি: প্রথম আলোইজতেমাস্থলে মুসল্লিরা দৈনন্দিন কাজকর্ম করছেন। ছবি: প্রথম আলো‘ময়না কথা কও কেন চুপটি করে রও’। ছবিটি আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের মোনঘর আবাসিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমাদক্ষিণ কোরিয়ার সাকচু কাউন্টিতে ইয়েলু নদীর তীর ধরে হেঁটে যাওয়ার পথে দুই শিশুর খুনসুটি। ছবিটি ৭ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্সঅস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ইয়ারলুপ শহরে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫৩ হাজার হেক্টর বনাঞ্চল। গত ২৪ ঘণ্টায় আগুনের ভয়াবহতা বেড়ে দ্বিগুণ হয়েছে। ফায়ার ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। ছবিটি ৭ জানুয়ারি তোলা। ছবি: এএফপিবরফে ঢাকা সড়ক দিয়ে চলতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে গাড়িচালকদের। গাড়ির হেডলাইট জ্বালিয়ে খুব সতর্কতার সঙ্গে তাঁদের চলতে হচ্ছে। ছবিটি ৮ জানুয়ারি জার্মানির উত্তরপশ্চিমাঞ্চলে আকুগ এলাকার কাছ থেকে তোলা। সেখানে এখন প্রচণ্ড তুষারপাত হচ্ছে। ছবি: এএফপিক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ-তে মেঘের সঙ্গে ছবি তুলছেন দুইজন। ছবিটি ৭ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্সজার্মানির পূর্বাঞ্চলে একটি খেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একঝাঁক পাখি। ছবিটি ৮ জানুয়ারি তোলা। ছবি: এএফপিআশপাশে মাঠ না থাকায় রাজধানীর গুলিস্তানসংলগ্ন এ পার্কেই চলে খেলাধুলা। ভাসমান মানুষ আর মাদকাসক্তদের আবাসস্থলে পরিণত হয়েছে পার্কটি। দৃশ্যটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম