এক ঝলক (০৯ অক্টোবর, ২০২১)

ভোরে খালের স্বল্প পানিতে জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। উচালিয়াপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ৯ অক্টোবর
  ছবি বদর উদ্দিন
রক্ষিত আলু হিমাগার থেকে বের করে সবজি হিসেবে বিক্রি করার জন্য পঁচা আলু বাছাইয়ে আলাদা করা হচ্ছে। আলু বাছাইয়ে পুরুষ- মহিলা শ্রমিকরা ৫৫ কেজি ওজনের বস্তা ১০ টাকা কমিশন হিসেবে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে ৩০০ থেকে ৫০০ টাকা পাচ্ছেন। নোয়াদ্দা সরকার আইস এন্ড কোল্ড ষ্টোরেজ লিমিটেড,  দাউদকান্দি,কুমিল্লা। ৯ অক্টোবর
গোলাপি রঙ্গন ফুল থেকে মধু আহরন করছে মৌমাছি। ছবিটি শুক্রবার দুপুরে কুমিল্লা নগরের ঠাকুর পাড়া এলাকা থেকে তোলা। ৯ অক্টোবর
তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তামাক বিরোধী সংগঠন প্রত্যাশা। ৯ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্রের নিবন্ধন কার্যক্রম. টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ অক্টোবর
ঘাট ও ফেরি স্বল্পতায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী গাড়ির চাপ অব্যাহত রয়েছে। ৯ অক্টোবর, শনিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাট সড়কে। ৯ অক্টোবর
ধান কাটায় ব্যস্ত জুম চাষিরা। সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বড় কংলাক এলাকা থেকে তোলা ছবি।
মাঠে আগাম ফলনের পাকা ধান কেটে রেখেছেন কৃষকেরা। সেখানে কাটা নতুন ধান কুড়িয়ে খাচ্ছে একঝাঁক ঘুঘু পাখি। জগন্নাথপুর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ০৯ অক্টোবর
শীতের বিভিন্ন সবজির চারার বীজতলায় ব্যস্ত সময় পার করছে কৃষক। ফুল কপি, বাঁধা কপি, বেগুন, টমেটোসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করছেন তাঁরা। কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তোলা। ০৯ অক্টোবর
দেড় থেকে দুই বছর আগেও কীর্তনখোলা নদীর তীরের এই স্থানে ছিল না কোনো স্থাপনা। কিন্তু এখন নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে কয়েকটি পাকা স্থাপনা। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, কর্ণকাঠি, বরিশাল সদর, ৯ অক্টোবর