এক ঝলক (১১ অক্টোবর, ২০২১)

শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। আজ সোমবার ষষ্ঠী, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা, ১১ অক্টোবর
 ছবি: দীপু মালাকার
গাছে গাছে বানরের আনাগোনা। পাতা খেতে ব্যস্ত তারা। ফুরমোন পাহাড়, রাঙামাটি, ১১ অক্টোবর
প্লাস্টিকের ড্রাম ফেরি করে বিক্রি করেন তুহিন শাহনেওয়াজ। ঢাকার কামরাঙ্গীরচর থেকে আনা ড্রামগুলো বিক্রি হয় ২৫০ থেকে ৩৫০ টাকায়। আমিরাবাদ-কচুয়া সড়ক, শায়েস্তানগর, কুমিল্লা, ১১ অক্টোবর
ডিঙি নৌকা তৈরি করছেন পাহাড়ের এক বাসিন্দা। একটি নৌকা তৈরিতে সময় লাগে ১৫ থেকে ২০ দিন। সেগুলোর এক একটি বিক্রি হয় ৭ থেকে ৮ হাজার টাকায়। ডেপ্পোছড়ি মুখপাড়ায়, রাঙামাটি, ১১ অক্টোবর