X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১০ জুলাই , ২০২০)
নিজস্ব প্রতিবেদক
Published: 10 Jul 2020, 12:42
বানের পানি দুর্গত এলাকা থেকে নেমে যাচ্ছে। অন্যত্র আশ্রয় নেওয়া একটি পরিবার গবাদিপশু নিয়ে বাড়ি ফিরছে। গতকাল সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার শিংভাঙা এলাকায়। ছবি: প্রথম আলো
তিস্তায় ঝুঁকি নিয়ে চলাচল। গোডাউনহাট, গঙ্গাচড়া, রংপুর, ৮ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
কীর্তনখোলা নদীতে জাল দিয়ে মাছ ধরছেন দুজন। বরিশাল, ৯ জুলাই। ছবি: সাইয়ান
বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্কের বেঞ্চে শুয়ে আপন মনে সময় কাটাচ্ছেন এক ব্যক্তি। বরিশাল, ৯ জুলাই। ছবি: সাইয়ান
পানি বাড়ায় পদ্মা এখন উত্তাল। বড় বড় ঢেউয়ের মধ্যেই ছোট নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার। সাঁড়া ঘাট, ঈশ্বরদী, পাবনা, ৯ জুলাই। ছবি: হাসান মাহমুদ
সবুজ গাছপালায় ঘেরা ছায়াময় স্থানে গোসল করছেন এক ব্যক্তি। বোতল ফুটো করে তৈরি কৃত্রিম শাওয়ার থেকে পড়ছে পানি। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৯ জুলাই। ছবি: হাসান মাহমুদ
পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের নিচে চাষ করা গ্রীষ্মকালীন মুলার জমিতে নিড়ানি দিচ্ছেন কৃষক। পদ্মায় পানি বাড়ায় তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। হার্ডিঞ্জ ব্রিজ, ঈশ্বরদী, পাবনা, ৯ জুলাই। ছবি: হাসান মাহমুদ
সড়ক দখল করে ফলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ফতেহআলী সেতু এলাকা, বগুড়া, ৯ জুলাই। ছবি: সোয়েল রানা
আড়িয়াল বিল থেকে শাপলা তুলে তা বিক্রির জন্য বাজারে নেওয়ার প্রস্তুতি। আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ, ৮ জুলাই। ছবি: হাসান রাজা
এই হাত মেলানোয় বাজছে বিদায়ের করুণ রাগিণী। বেতন বাকি, জীবিকা অচল। সংসার গুটিয়ে তাই ঢাকা ছাড়ছেন জয়নাল আবেদীন। যাবেন ফেনীর সোনাগাজীর গ্রামের বাড়িতে। লতিফ বাওয়ানী জুট মিল, ডেমরা, ঢাকা, ৯ জুলাই। ছবি: দীপু মালাকার
স্বেচ্ছাসেবী সংগঠন `প্রচেষ্টা শান্তি সংঘ`-এর উদ্যোগে করোনা সংকটে বিপাকে পড়া অসহায় পরিবারের জন্য ১০ টাকার বাজার। ওলামানগর, কেরানীগঞ্জ, ১০ জুলাই। ছবি: দীপু মালাকার
রাজধানীর কেরানীগঞ্জের তারানগর ও লুটেরচর সংযোগ সেতুটি দীর্ঘ দিন ধরে বেহাল। সেতুর একপাশের বেষ্টনী ভেঙে যাওয়ায় বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। তারানগর, কেরানীগঞ্জ, ১০ জুলাই। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম
৪ পেসারের একাদশ থেকে বাদ মিরাজ, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’
রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার
কার্যকর নয়, তবু অভিযোগ জমেছে দেড় হাজারের বেশি