বৃষ্টিতে নষ্ট হচ্ছে খেতে রোপণ করা মরিচ গাছ। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। পচন ঠেকাতে অবসর সময়ে মরিচ খেতে ওষুধ ছিটাচ্ছেন শিক্ষার্থীরা। জালশুকা, শাজাহানপুর, বগুড়া, ১২ অক্টোবররবিশস্য রোপণের জন্য জমিতে সার ছিটিয়ে দিচ্ছেন এক কৃষক। জালশুকা, শাজাহানপুর, বগুড়া, ১২ অক্টোবর
বিজ্ঞাপন
ঘাটের পাশে রেলের পরিত্যক্ত জায়গায় তাঁবু টানিয়ে জড়ো করা হয়েছে ইলিশ মাছ। বড় স্টেশন, চাঁদপুর, ১১ অক্টোবর
বিজ্ঞাপন
ঘাস ছিঁড়ে বাসা বানাবে মুনিয়া পাখি। দাপুনিয়া, পাবনা, ১১ অক্টোবর জুম থেকে তিলগাছ কেটে তা রোদে শুকাতে দিয়েছেন কিষানি। চম্পাঘাট, খাগড়াছড়ি, ১২ অক্টোবর। বাজার-সদাই নিয়ে খেতের আইল ধরে বাড়ি ফিরছেন দম্পতি। ঠাকুরছড়া, কলাপাড়া, খাগড়াছড়ি, ১২ অক্টোবর। সড়কের উন্নয়ন ও নর্দমা তৈরির জন্য খোঁড়াখুঁড়ি করা হয়েছিল। তবে খোঁড়াখুঁড়ির পর তা এখনো ঠিক করা হয়নি। মহাজনপাড়া, খাগড়াছড়ি, ১২ অক্টোবর।ব্রহ্মপুত্র পাড়ে কাশফুলে বিকেলের সূর্যের আভা যেন ভিন্ন মাত্রা যোগ করেছে। ১০ অক্টোবর, ময়মনসিংহ