এক ঝলক (১৩ অক্টোবর, ২০২০)

ধর্ষণের বিরুদ্ধে গান, কবিতা, পথনাটক, স্লোগানসহ নানা কর্মসূচির মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ করেন শিক্ষার্থী ও বাম ধারার ছাত্রসংগঠনের কর্মীরা। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে
রাতে চলনবিলে মাছ শিকার করে সকালে তা বাজারে বিক্রি করেন জেলেরা। এরপর সারা দিন অবসর। এই সময়ে তাঁরা একসঙ্গে বসে জাল মেরামত ও বোনার কাজ করেন। হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা, ১৩ অক্টোবর
২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ অক্টোবর
সকালের রোদে খাবারের খোঁজে বেরিয়েছে বেজিটি। কুলার বিল, মেহেরপুর, ১৩ অক্টোবর।
পাকুড় গাছে ফল খেতে এসেছে কমলা রঙের হরিয়াল পাখির দল। কংলাক পাহাড়, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৩ অক্টোবর।
শীতের আগমনী বার্তায় সকালের কুয়াশার চাদরে ঢেউখেলানো পাহাড়। বাঘাইছড়ি, রাঙামাটি, ১৩ অক্টোবর।
প্রতিবন্ধী কিশোরী শান্তাকে নিয়ে ‘সংকটের চেয়ে স্বপ্ন বড়’ শিরোনামে ভিডিও স্টোরি প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয় গতকাল সোমবার। শান্তা ফুটপাতে বসে ঘরে তৈরি হ্যান্ডব্যাগ বিক্রি করে। তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সুপারশপ ‘স্বপ্ন’। আজ মঙ্গলবার শান্তার মায়ের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। তারা শান্তার মাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবে। পাশাপাশি যত দিন তিনি স্বপ্নের মাধ্যমে হস্তশিল্প বিক্রি করে নিজের পায়ে দাঁড়াতে না পারবেন, তত দিন শান্তাদের যাবতীয় খরচ দিয়ে যাবে সুপারশপটি। তেজগাঁও, ঢাকা, ১৩ অক্টোবর