করোনায় আক্রান্ত রোগীর ব্যবহারের জন্য ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নগরের চরপাড়া মেডিকেল কলেজ গেট এলাকায়। ময়মনসিংহ, ১৩ এপ্রিলপালপাড়ায় নেই ব্যস্ততা। কারণ, করোনার লকডাউনে যে বৈশাখী মেলা নেই। বৈশাখী মেলার জন্য প্রস্তুতি চলছিল কিশোরগঞ্জের নিকলীর ষাটধার পালপাড়ায়। এখন দুরবস্থায় দিন কাটছে পালপাড়ার মানুষের। কিশোরগঞ্জ, ১৩ এপ্রিল
বিজ্ঞাপন
লকডাউনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকায়। মানিকগঞ্জ, ১৩ এপ্রিল
বিজ্ঞাপন
ঢাকা ছাড়তে শিমুলিয়া ঘাটে ট্রাকে উঠতে যাত্রীদের হুড়োহুড়ি। মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিলফেরি পারাপারের জন্য মাওয়া ঘাটে সকাল আটটা থেকে অপেক্ষমাণ এই পরিবার। মাওয়া, মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিলআগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। তাই আজ মঙ্গলবার কেনাকাটা করতে নিউমার্কেট এলাকায় ভিড় জমান ক্রেতারা। গাউছিয়া মার্কেট ঢাকা, ১৩ এপ্রিল, নিউমার্কেটকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সেই সঙ্গে বাংলা নববর্ষ বরণ। তাই নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে ছিল ক্রেতাদের ভিড়। কারওয়ান বাজার, ১৩ এপ্রিলদেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে। তাই ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয় অস্বাভাবিক যানজট। স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন যানবাহন করে রাজধানী ছাড়ছে মানুষঅন্য সময় নতুন বছর সামনে রেখে যেভাবে পোশাকের দোকানে বেচাকেনা চলে, করোনার কারণে গত বছর ও এবার সেই দৃশ্য অনেকটাই নেই। হাতে গোনা লোকজনই কেনাকাটা করতে আসে বলে জানান দোকানিরা। ঢাকা, ১৩ এপ্রিল, বসুন্ধরা সিটি, ঢাকাসর্বাত্মক লকডাউনের আগে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। ছোট্ট শিশু নিয়ে মোটরসাইকেলে ঢাকার সেনানিবাস এলাকা থেকে চাঁদপুর যাচ্ছে একটি পরিবার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা, ১৩ এপ্রিলকরোনা সংক্রমণে অসুস্থ মনসুরা হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলাঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছে মানুষ। শিমুলিয়ায় ঘাটে ট্রলারে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। মুন্সিগঞ্জের মাওয়া, ১৩ এপ্রিলঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। মাইক্রোবাসে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় পুলিশের তল্লাশি। ঢাকা, ১৩ এপ্রিললঞ্চ চলাচল না করায় ট্রলার ও স্পিডবোটে মানুষের উপচে পড়া ভিড়। শিমুলিয়া ঘাট, মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিলঅন্যান্য যানবাহনের পাশাপাশি পিকআপেও ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ, ১৩ এপ্রিলফেরিতে মানুষের ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শিমুলিয়া ঘাট, মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল