মেঘাচ্ছন্ন আকাশ। দেখা নেই সূর্যের। এর মধ্যেই চাতালে ধান শুকাচ্ছেন নারী শ্রমিকেরা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৩ নভেম্বর সকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মেঘলা আবহাওয়া যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। তাই কোলের শিশুকে গরম পোশাকে জড়িয়ে নিয়েছেন এই অভিভাবক। ডিআইটি এলাকা, নারায়ণগঞ্জ, ১৩ নভেম্বর
বিজ্ঞাপন
বন্ধ বড় জাহাজ। ঝুঁকি নিয়েই স্পিডবোটে করেই সেন্ট মার্টিন দ্বীপে পাড়ি দিচ্ছেন পর্যটকেরা। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। সেন্ট মার্টিন দ্বীপ এলাকা, টেকনাফ, কক্সবাজার, ১৩ নভেম্বর
বিজ্ঞাপন
সড়কের ধারে মাটির খেলনার পসরা সাজিয়েছেন অনাথ পাল। সেখান থেকে পছন্দের খেলনা বেছে নিচ্ছে এক শিশু। গোহাইল সড়ক, বগুড়া, ১৩ নভেম্বর