X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১৪ এপ্রিল ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 14 Apr 2018, 08:33
জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় রং আর রং। নওয়াববাড়ি সড়ক, বগুড়া, ১৪ এপ্রিল। ছবি: সোয়েল রানা
রমনা বটমূলে দর্শক সারিতে এক তরুণী। ছায়ানটের শিক্ষার্থীদের গান উপভোগ করছেন তিনি। ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
মঙ্গল শোভাযাত্রায় হাতি, পাখি, মহিষ। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: সাজিদ হোসেন
বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও অংশ নিয়েছেন বৈশাখের উৎসবে। রমনার বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
বর্ষবরণে সুরের ধারার আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পী ও দর্শক-শ্রোতারা। রমনা বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
‘পয়লা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক’ এই স্লোগান নিয়ে চট্টগ্রাম নগরের ডিসি হিলে শুরু হয়েছে দুই দিনের বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে পাহাড়ি নৃত্য পরিবেশন করে শিশুরাও। চট্টগ্রাম, ১৩ এপ্রিল। ছবি: জুয়েল শীল
মঙ্গল শোভাযাত্রায় হেলিকপ্টার থেকে পুলিশ উপহারসামগ্রী ফেলে৷ চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
ভিয়েতনামের গোল্ডেন বে দানাং হোটেলের প্রেসিডেন্ট স্যুটে সোনার তৈরি বাথটাব ও টয়লেট। দানাং, ভিয়েতনাম, ১৩ এপ্রিল। ছবি: রয়টার্স
নাগরিক নাট্য সম্প্রদায়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গতকাল মঞ্চস্থ হয়েছে ‘নুরুলদীনের সারাজীবন’। মহিলা সমিতির মঞ্চে আসাদুজ্জামান নূর। বেইলি রোড, ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: হাসান রাজা
২৬ তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস অ্যাক্রোবেটিক জিমনেস্টিকস প্রতিযোগিতায় চীনের প্রতিযোগীদের পরিবেশনা। এন্টওয়ার্প, বেলজিয়াম, ১৩ এপ্রিল। ছবি: এএফপি
নববর্ষে পান্তা্ ইলিশের মজাই আলাদা। কারওয়ান বাজারে সাড়ে ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম ৭০০ টাকা। ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: জাহিদুল করিম
গালে ‘শুভ নববর্ষ ১৪২৫’ লিখিয়ে নিচ্ছেন এক তরুণী। পয়লা বৈশাখ বলেই এই উদ্দীপনা। রাজেন্দ্র কলেজ চত্বর, ফরিদপুর, ১৪ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
মেলায় ছোট-বড় সবার আনন্দ। উত্তরা ৭ নং সেক্টর পার্ক, বৈশাখী মেলা, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: জিয়া ইসলাম
রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রায় সাধারণ মানুষের ঢল নামে। কাচারিবাজার, রংপুর, ১৪ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
পয়লা বৈশাখের স্মৃতি সেলফিতে ধরে রাখছেন এক দম্পতি। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
নানা প্রতিকৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষ অংশ নেয়। সামনে সূর্যের প্রতীক। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
রমনার বটমূলে বসে গান শুনতে ভোরে রিকশায় করে রওনা হয়েছেন দুই তরুণী। তাদের চোখে-মুখে উচ্ছ্বাস। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
বাংলা নববর্ষের প্রথম দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কেডিএ অ্যাভিনিউ, খুলনা, ১৪ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
রাজশাহী শহরে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় নগরবাসী। রাজশাহী কলেজ এই শোভাযাত্রার আয়োজন করে। জিরোপয়েন্ট এলাকা, রাজশাহী, ১৪ এপ্রিল। ছবি: শহীদুল ইসলাম
মঙ্গল শোভাযাত্রায় গুরুত্ব পেয়েছে রয়েল বেঙ্গল টাইগার। শোভাযাত্রার মাধ্যমে সুন্দরবনের বাঘ বাঁচানোর আবেদন ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। চৌরাস্তা মোড়, যশোর, ১৪ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
উত্তরা এলাকায়ও উৎসবের আমেজ। সোপ বাবল তৈরির খেলনা বিক্রি করছেন এক ফেরিওয়ালা। ৭ নম্বর সেক্টর, উত্তর, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: জিয়া ইসলাম
বৃষ্টি উপেক্ষা করে চড়ক পূজা শেষে চড়কগাছে প্রণাম করছেন এক ভক্ত। শাঁখারী বাজার, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড
মুল্ডারে বোল্ড মুমিনুল, ৬০ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’
পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী