মঙ্গোলিয়ার উলানবাতরের কেন্দ্রস্থলে মোটা শিকলে বসে মজা করছে দুই শিশু। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্সযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে গতকাল বুধবার শেষ অফিস করেন ডেভিড ক্যামেরন। ১০ ডাউনিং স্ট্রিটের স্মৃতি ধরে রাখতে এদিন সপরিবারে ছবি তোলেন। ছবি: রয়টার্সবাকিংহাম প্যালেসে গতকাল বুধবার টেরেসা মেকে স্বাগত জানান যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। মেকে প্রধানমন্ত্রী হতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান রানি। ছবি: রয়টার্সস্ত্রী-সন্তান নিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছাড়ছেন যুক্তরাজ্যের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্সনোবেলজয়ী মালালা ইউসুফজাই নিজের ১৯ তম জন্মদিন উদ্যাপনে কেনিয়া-সোমালিয়া সীমান্তের কাছের একটি শরণার্থীশিবিরে যান। ছবিটি গত মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্সতালপাতার হাতপাখা বানিয়ে ফেরি করা হচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার বয়রা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনবর্ষায় পানি থইথই। হাঁসরাও তাই মহাখুশি। গা ঝাড়া দিয়ে খুলনার রায়েরমহলের এক জলাশয়ে নাইছে হাঁস। ছবিটি আজকের। ছবি: মো. সাদ্দাম হোসেনকসমস ফুলে মৌমাছি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার শহীদ হাদীস পার্ক থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরি থেকে ছাই ও ধোঁয়া বের হওয়ার দৃশ্য দেখছেন এক নারী। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপিআসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরের বিমানবন্দরে পৌঁছালে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে স্বাগত জানানো হয়। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: এএফপিবিলের বুকে শেষ বিকেলের ম্লান আলো ছড়িয়ে মেঘের ওপারে অস্ত যাচ্ছে সূর্য। ছবিটি গতকাল বুধবার সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার বোয়াইলমারী বিল এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদকিরগিজস্তানের বিশকেকের কাছে আলর-আরচা জাতীয় পার্কে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও কিরগিজের প্রেসিডেন্ট আলমাবেক আতমাবেয়েভ। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা: রয়টার্সরয়্যাল বেঙ্গল টাইগারের দুই শাবক। নাম দোতেয়াত্রে ও লেনি। ফিলিপাইনের মালাবন চিড়িয়াখানার মালিক এই নামগুলো ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দোতেয়াত্রে ও ভাইস প্রেসিডেন্ট লেনি রোব্রেদোর নামে রেখেছেন। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা: রয়টার্সআফগানিস্তানে হেরাত প্রদেশের গুজারা জেলায় একটি প্রশিক্ষণকেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠানে এক পুলিশ সদস্য। প্রায় ২৫০ জন পুলিশ সদস্য ১৬ সপ্তাহ ধরে প্রশিক্ষণ নেন। এখন তাঁদের দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হবে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা: রয়টার্সঅযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা একটি ফলের নাম ডুমুর। ঝোপঝাড়ে দেখা মেলে ডুমুরের গাছের। ছবিটি সিলেট নগরের কাজীরবাজার এলাকা থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: আনিস মাহমুদসাদা জবা ফুল তেমন একটা চোখে পড়ে না। সিলেট নগরের মিরাবাজার এলাকায় একটি গাছে ফুটে আছে সাদা জবা ফুল। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদসিলেটের বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে আমন ধানের চারা রোপণ। ছবিটি বৃহস্পতিবার সকালে সিলেট শহরতলির বড়শলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদবর্ষায় বাড়ছে বিলের পানি। এই পানিতে নৌকা নিয়ে মাছ শিকার করেছেন অনেকে। ছবিটি বুধবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার বোয়াইলমারী বিল এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদঈদের ছুটি শেষে আবার ব্যস্ততা শুরু হয়েছে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: জুয়েল শীলসিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের প্রধান ফটকের সামনে যানবাহনে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবিটি বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালুরচর এলাকার এই সেতুটি ১৯৮৮ সালের বন্যায় ধসে যায়। এর পর আর সেতু নির্মাণ না করায় আশপাশের ১৫ হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। ছবিটি বুধবার তোলা। ছবি: আবদুল মোমিনজাল টেনে মাছ ধরা চলছে। ছবিটি বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বকশীমূল গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশাফিশারির পুকুরের পানি সেচে কাদাপানির মাঝ থেকে শিং মাছ ধরছে কয়েকজন। ছবিটি বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আলালপুর গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশাফিশারির পুকুর থেকে মাছ ধরার পর নির্দিষ্ট স্থানে রেখে ওজন করার প্রস্তুতি চলছে। পরে এগুলো ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে পাঠানো হবে। ছবিটি বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বকশীমূল গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশাবর্ষার পানিতে বেড়ে গেছে দেশি মাছের আনাগোনা। জাল দিয়ে মাছ ধরছেন এক মৎস্য শিকারি। ছবিটি বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাবর্ষার পানিতে মাছ ধরছে দুই শিশু। ছবিটি বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাবর্ষায় ফুলে ফুলে ভরে আছে চারদিক। আর সেই ফুলে বসছে প্রজাপতি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে তোলা: সাইফুল ইসলামসম্প্রতি জঙ্গি হামলার ঘটনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে তোলা: সাইফুল ইসলামরাজধানীতে বেশির ভাগ বাড়ির সামনে উঠোন না থাকায় সবুজের ছোঁয়া পেতে বারান্দা, ছাদ ও ঘরের কোণে টবে গাছ লাগান অনেকেই তাই বছর জুড়েই নার্সারিগুলোতে থাকে বৃক্ষপ্রেমীদের আনাগোনা। বর্ষায় সেটা আরও বাড়ে। ছবিটি আজ বিকেলে গুলশানের একটি নার্সারি থেকে তোলা: সাবিনা ইয়াসমিন৷সম্প্রতি জঙ্গি হামলার ঘটনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এরই অংশ হিসেবে বিভিন্ন শপিং সেন্টারে আগত গ্রাহকদের তল্লাশি করে ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। ছবিটি আজ বিকেলে গুলশান থেকে তোলা ৷ ছবি সাবিনা ইয়াসমিন৷গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ২০ জিম্মির স্মরণে রেস্তোরাঁর সামনের রাস্তায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ছবি: সাহাদাত পারভেজরাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় পর ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। এখন তল্লাশি করে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। ছবি: সাহাদাত পারভেজরাজধানীর বিমানবন্দর সড়কে ৭১ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়। ছবিটি আজ বৃহস্পতিবার খিলক্ষেত এলাকা থেকে তোলা হয়। ছবি: মনিরুল আলমর্যাবের ডগ স্কোয়াড দিয়ে শাহজালাল এয়ারপোর্টের ফ্রেইট ইউনিটের কুরিয়ার ও পোস্টাল শাখায় বিশেষ তল্লাশি চালানো হয়। অপারেশন আইরিন নামের এই অভিযানে ৩০ কেজি ওজনের একটি পার্সেল, ৭ হাজার ৪০০টি যৌন উত্তেজক বড়ি ও ছুরি উদ্ধার করা হয়। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তোলা। ছবি: মনিরুল আলমডগ স্কোয়াড দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রেইট ইউনিটের কুরিয়ার ও পোস্টাল শাখায় তল্লাশি অভিযানে চালিয়ে উদ্ধার করা হয় পার্সেল, ৭ হাজার ৪০০টি যৌন উত্তেজক বড়ি ও ছুরি। উদ্ধারের পর প্রেস কনফারেন্স করা হয়। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তোলা। ছবি: মনিরুল আলমকমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে কমলাপুর সড়কের ওপর এভাবেই দাঁড় করিয়ে রাখা হয় বিভিন্ন কোম্পানির বাস। এতে সংকুচিত হয়ে পড়েছে প্রশস্ত সড়কটি। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর চানখাঁরপুল এলাকায় নির্মাণাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়ক ও ফুটপাত দখল করে বসানো হয়েছে রিকশা স্ট্যান্ড। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালামগনগনে রোদের কারণে দুপুরে সড়কে যাত্রী নেই। গাছের ছায়ায় একটু ঘুমিয়ে নিচ্ছেন এই দুই রিকশাচালক। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মন্দিরের প্রবেশমুখে ব্যারিকেড বসিয়ে পথচারী ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালামজঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি: আবদুস সালামরাজধানীর সড়ক ও ফুটপাতের ঝুঁকিপূর্ণ হেলে পড়া, উপড়ে পড়া ও মরা গাছ কাটার দায়িত্ব সিটি করপোরেশনের হলেও তারা তা করছে না। রাজধানীজুড়েই রয়েছে এমন বিপজ্জনক গাছ। ছবিটি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম