এক ঝলক ( ১৫ এপ্রিল, ২০২১)

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর অনেক স্থানে আঁকা হয়েছে সচেতনতামূলক দেয়ালচিত্র। মাস্ক ব্যবহারে সচেতন করতে নেওয়া হচ্ছে এ ধরনের নানা পদক্ষেপ। গুলশান ২ ডিসিসি মার্কেট, ঢাকা, ১৫ এপ্রিল
লকডাউনের কারণে বন্ধ গণপরিবহন। তাই ঝুঁকি নিয়ে পণ্য পরিবহনের যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন অনেকেই। বনানী, কাকলী, ঢাকা, ১৫ এপ্রিল
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় কে–টেক্স গার্মেন্টসের শ্রমিকেরা দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। রূপনগর, ঢাকা, ১৫ এপ্রিল
ঢাকা ছেড়ে যাচ্ছে মানুষ, ট্রাকে সংসারের যাবতীয় জিনিস ও আসবাব। আজ সকালে গাবতলী থেকে তোলা। ১৫ এপ্রিল, ঢাকা
লকডাউনের দ্বিতীয় দিন। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ। তাই রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে অলস পড়ে রয়েছে বাসগুলো। মহাখালী, ঢাকা, ১৫ এপ্রিল
টিসিবির পণ্য কিনতে লাইন আজ সকালে রেলভবনের সামনে। ১৫ এপ্রিল ঢাকা
বৈশাখের তপ্ত রোদে জলাশয়ে ফুটেছে গ্রীষ্মকালীন ফুল কচুরিপানা। পাশেই তাঁতের সুতা শুকাচ্ছেন এক নারী। নতুনপাড়া, জালালপুর, পাবনা, ১৫ এপ্রিল
করোনাভাইরাসের উচ্চ সংক্রমণে সারা দেশে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। রাজধানীর হাসপাতাল এলাকাগুলোতে সারা দিনই অ্যাম্বুলেন্সের শব্দে তৈরি হয় থমথমে পরিবেশের। আর হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সের দীর্ঘ লাইন। গতকাল দুপুরে মুগদা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে
সারা দেশে লকডাউনের মধ্যেও ঢাকা বাশ্ববিদ্যালয়ের সড়কে ছিল যানযট
লকডাউনে অপ্রয়োজনীয় কারণে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করছে র‍্যাব। শাহবাগ, ১৫ এপ্রিল
সরকারঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে ফেরি চলেনি। রাজবাড়ী, দৌলতদিয়া, সকাল ১০টায়
গার্মেন্টসের কর্মীরা স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে, আবার অনেকে মাস্ক না পরেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দুপুরে ফতুল্লায় শিল্পনগরী বিসিকের ২ নম্বর গেইট এলাকায়। নারায়ণগঞ্জের ফতুল্লায়, ১৫ এপ্রিল
জনশূন্য গাবতলী বাস টার্মিনাল, আজ সকালে তোলা ছবি। ১৫ এপ্রিল, ঢাকা
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দিতে আসা ব্যক্তিদের লাইন। ঢাকা, ১৫ এপ্রিল
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে লকডাউন দিয়েছে সরকার। লকডাউনে অপ্রয়োজনে কেউ বের হচ্ছে কি না, তা তদারকিতে বসেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শাহবাগ, ১৫ এপ্রিল
লকডাউনের দ্বিতীয় দিনে অনেক মানুষকে বাইরে বের হতে দেখা যায়। যাত্রাবাড়ী মোড়, ১৫ এপ্রিল
তরল অক্সিজেন পাইপের সাহায্যে হাসপাতালের কোল্ড স্টোরেজে প্রবেশ করাচ্ছে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। কিছুদিন আগেও ছয় হাজার লিটার অক্সিজেন দিয়ে হাসপাতালে দুই থেকে তিন দিনের চাহিদা মিটত। এখন দৈনিক প্রয়োজন হচ্ছে ৫ থেকে ৬ হাজার লিটার অক্সিজেন। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ১৫ এপ্রিল
মানুষের চলাচল বন্ধ রাখার জন্য গলির মুখে লকডাউনের ব্যানার টাঙানো হয়েছে। তবু ফাঁক গলে যাওয়া-আসা করছেন পথচারীরা। জয়কালী মন্দির, ঢাকা, ১৫ এপ্রিল
লকডাউনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার। এদিন সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে নতুনবাজারের দিকের সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ঢাকা, ১৫ এপ্রিল