এমনই এক শুক্রবারে গত ১ জানুয়ারি মাকে হারিয়েছেন হাবিবুর রহমান আশিক। শ্বাসকষ্ট নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয় তাঁকে। তিন দিনের মাথায় হাবিবের কোলে মাথা রেখেই শেষনিশ্বাস ত্যাগ করেন মা জ্যোৎস্না বেগম। মহান আল্লাহর কাছে তাঁর দোয়া, পরকালে মা যেন খুব ভালো থাকেন। রায়েরবাজার কবরস্থান, ঢাকা, ১৬ এপ্রিল

এক ঝলক (১৬ এপ্রিল, ২০২১)

জরুরি বিদ্যুতের কাজে নিয়োজিত গাড়ি। করোনা সংক্রমণের মধ্যে সামাজিক দূরত্ব না মেনেই গাড়িতে গাদাগাদি করে চলছেন অনেকে। একজন আবার গাড়ির বাইরে বাঁশের ওপর বসা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোটেল র‌্যাডিসন–সংলগ্ন এলাকা, ১৬ এপ্রিল
লকডাউনের কারণে সড়কে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি কার্যক্রম। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোটেল র‌্যাডিসন–সংলগ্ন এলাকা, ১৬ এপ্রিল
শ্যামবাজারে মানুষের ভিড়। নেই স্বাস্থ্যবিধির বালাই। ঢাকা, ১৬ এপ্রিল
রংপুর নগরে লকডাউনের তৃতীয় দিনে সড়কে পুলিশ অবৈধ যান চলাচলকারীদের নামে মামলা দিচ্ছে। মেডিকেল মোড়, রংপুর, এপ্রিল ১৬
‘লকডাউনে’ অপ্রয়োজনেও সড়কে বের হচ্ছে মানুষ। তৎপর রয়েছেন ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিববাড়ি মোড়, খুলনা, ১৬ এপ্রিল
সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বাজারগুলোতে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাট পাইকারি মাছ বাজার, এপ্রিল ১৬
‘লকডাউনে’ সব বিনোদনকেন্দ্র বন্ধ। এরই ধারাবাহিকতায় কুমিল্লার নগর উদ্যানের প্রধান ফটকগুলোও বন্ধ। কিন্তু প্রাচীরের ওপরের দিকে থাকা লোহার শিক ভেঙে যাওয়ায় সেখানে তৈরি হয়েছে ফাঁকা জায়গা। তা দিয়ে চলছে লোকজনের আসা–যাওয়া। কুমিল্লা, ১৬ এপ্রিল
খুলনায় বাড়ছে করোনা রোগী। তাই চাহিদা বাড়ছে অক্সিজেনের। প্রতিদিন প্রায় ১২০টির মতো অক্সিজেন সিলিন্ডার দরকার হয়। খুলনা ১০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ১৬ এপ্রিল
লকডাউনের তৃতীয় দিন শুক্রবার সকালে সিলেট নগরের অধিকাংশ সড়ক ছিল ফাঁকা। বন্দরবাজার, সিলেট, এপ্রিল ১৬
সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে রমজান মাসে প্রথম জুমার নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। মসজিদে প্রবেশের আগে জীবাণুনাশক স্প্রে করা হয় তাঁদের হাতে। সিলেট, ১৬ এপ্রিল
এমনই এক শুক্রবারে গত ১ জানুয়ারি মাকে হারিয়েছেন হাবিবুর রহমান আশিক। শ্বাসকষ্ট নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয় তাঁকে। তিন দিনের মাথায় হাবিবের কোলে মাথা রেখেই শেষনিশ্বাস ত্যাগ করেন মা জ্যোৎস্না বেগম। মহান আল্লাহর কাছে তাঁর দোয়া, পরকালে মা যেন খুব ভালো থাকেন। রায়েরবাজার কবরস্থান, ঢাকা, ১৬ এপ্রিল
করোনার বিধিনিষেধ মানছে না সাধারণ মানুষ। লকডাউনে কারণে-অকারণে ঘর থেকে বেরিয়ে আসছে রাস্তায়। যাত্রাবাড়ী, ঢাকা, ১৬ এপ্রিল।
কয়েক দিন ধরে চলছে গ্রীষ্মের দাবদাহ। একটু প্রশান্তি পেতে পুকুরের জলে এক কিশোরের ডুবসাঁতার। জেলা পাড়া, পাবনা, ১৬ এপ্রিল
লকডাউনের মধ্যে রাজধানীর কাপ্তান বাজারে কেনাকাটা করতে মানুষের ভিড়। কাপ্তান বাজার, ঢাকা, ১৬ এপ্রিল
রমজান মাসের পয়লা জুমায় প্রার্থনারত কয়েক শিশু-কিশোর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা, ১৬ এপ্রিল
শ্বাসকষ্ট থাকায় কোহিনূর আক্তারকে হাসপাতালে ভর্তির জন্য আনা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশায় তাঁকে বসিয়ে রেখে স্বজনেরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে গেছেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ১৬ এপ্রিল