রাজধানীর বাংলামোটর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের সামনের সড়ক ময়মনসিংহ রোডের সংস্কার ও প্রশস্তকরণ কাজে বাধা দেন বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও শ্রমিকেরা। পরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রকৌশলী গিয়ে পুনরায় মাপ নিয়ে সড়কের পাশের বাণিজ্যিক ভবনের অবৈধ স্থাপনা ভেঙে দেন। ঢাকা, ১৬ নভেম্বরবন্যায় ভেঙে যাওয়া সেতুর দুই পাশে কাঠ বিছিয়ে সাঁকো তৈরি করে চার বছর ধরে মানুষ পারাপার হচ্ছে। জিগা গ্রামের নানানদহ খাল, হরিপুর উপজেলা, ঠাকুরগাঁও, ১৬ নভেম্বরফরিদপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। টিকা নিতে কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্র, ফরিদপুরচলছে ফুলকপির মৌসুম। খেত থেকে ফুলকপি তুলে এনে স্তূপ করে রাখছেন এক কৃষক। রাউতনগর, রানীশংকৈল উপজেলা, ঠাকুরগাঁও, ১৬ নভেম্বর
বিজ্ঞাপন
পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগের নেতার মৃত্যুর পর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়। কাপুড়িয়াপট্টি, পিরোজপুর কুয়াশাঘেরা সকালে কাজে যাচ্ছেন দিনমজুর। মনোহর, রংপুর, ১৬ নভেম্বর
বিজ্ঞাপন
সনাতন ধর্মাবলম্বীদের কার্তিক পূজার জন্য তৈরি করা হয়েছে প্রতিমাগুলো, বিক্রির জন্য সেগুলো বাজারে নিচ্ছেন কারিগর। আকারভেদে প্রতিটি প্রতিমা ৬০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি করবেন তিনি। দেওড়া পালপাড়া, ফরিদপুর, ১৬ নভেম্বরজাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ আয়োজিত ‘নবান্ন উৎসব ১৪২৮’ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আজ সকালে অনুষ্ঠিত হয়। ঢাকা, ১৬ নভেম্বরনবান্ন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে কলেজ থিয়েটার। সাতমাথা, বগুড়া, ১৬ নভেম্বরস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ১৮ বছরের বেশি বয়সী বস্তিবাসীকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। পল্লিবন্ধু এরশাদ বিদ্যালয়, কড়াইল বস্তি, ১৬ নভেম্বররাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার লোক। রাজশাহী, ১৬ নভেম্বরনয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকা, ১৬ নভেম্বরধুলায় ঢেকে যাওয়া অস্বাস্থ্যকর পথে প্রতিদিনই ভোগান্তি নিয়ে চলাচল করতে হয়। বালুঘাট, বেড়িবাঁধ, মিরপুর, ঢাকা, ১৬ নভেম্বরঅগ্রহায়ণ শুরু হয়েছে। এখন চারদিকে শুধুই পাকা ধানের ম–ম ঘ্রাণ। ধানখেতে পোকা শিকারের জন্য উড়ে বেড়াচ্ছে পাখিটি। ভজেন্দ্রপুর, মালিগাছা, পাবনা, ১৬ নভেম্বর