এক ঝলক (১৭ অক্টোবর ২০১৫)

লাল রঙের মাটির হাঁড়ি। দুর্গা পূজার উৎসবকে সামনে রেখে এসব হাঁড়ি তৈরি হয়েছে। ছবিটি গতকাল শুক্রবার সিলেটের ক্বিন ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
লাল রঙের মাটির হাঁড়ি। দুর্গা পূজার উৎসবকে সামনে রেখে এসব হাঁড়ি তৈরি হয়েছে। ছবিটি গতকাল শুক্রবার সিলেটের ক্বিন ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
হেমন্তের হিমেল সকালে স্কুলে যাচ্ছে দুই শিক্ষার্থী। ছবিটি আজ সকালে রংপুর নগরের উত্তর কেল্লাবন্দ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
ধানখেতে জমে থাকা পানিতে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি আজ লক্ষ্মীপুর সদর উপজেলার কালিরচর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। ছবিটি আজ রাজধানীর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দির থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
করলার ভালো ফলনে কৃষাণীর মুখে হাসি। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার সোনাইদিঘী থেকে তোলা। ছবি: সোয়েল রানা
হাওয়ায় ভেসে দুরন্ত কিশোরের পানিতে ঝাঁপ। ছবিটি আজ দুপুরে খুলনার কৈয়া সেতু থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
মুরগির খাঁচা বিক্রি করছেন ফেরিওয়ালা। ছবিটি আজ শনিবার রংপুর নগরের কাচারিবাজার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
জলাশয়ের শুকিয়ে যাওয়া পানিতে মাছ ধরায় ব্যস্ত শিশু-কিশোরেরা। ছবিটি আজ শনিবার বগুড়ার কাহালু উপজেলার ইসবপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আজ শনিবার ওষুধের দোকানে অভিযান চালায়। ছবিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
জনপ্রিয় অভিনেত্রী অপি করিম হলেন কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আজ শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে উদ্বোধন করা হলো এই প্রথমবারের মতো কুড়কুড়ের ক্যাম্পেইন ‘মসলার মাতামাতি, ফুর্তি ফাটাফাটি’। ছবি: প্রথম আলো
গাছের ডালে বাদুড়ের বসবাস। এ দৃশ্যের দেখা মিলবে সিলেটের টুকেরবাজার এলাকায়। ছবি: আনিস মাহমুদ, সিলেট
খাবারের সন্ধানে জলাশয়ে হাঁসের ঝাঁক। ছবিটি আজ শনিবার সিলেট সদরের নীলগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
বিভিন্ন এলাকা থেকে বিক্রির জন্য কতবেল আনা হয়েছে নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
পূজার কাজে ব্যবহার করা হয় পদ্ম ফুল। দুর্গা পূজাকে সামনে রেখে তাই পদ্ম ফুলের চাহিদা বেড়েছে। ছবিটি নারায়ণগঞ্জ শহরে প্রেসক্লাবের সামনে থেকে আজ শনিবার তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
নীল আকাশে সাদা মেঘের ভেলা—শরতের চিরচেনা প্রকৃতি। ছবিটি আজ শনিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
মাছ শিকারে ব্যস্ত মৎ​স্যজীবীরা। ছবিটি আজ শনিবার সকালে বরিশাল নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ওপর থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল
নীল আকাশে সাদা মেঘের ভেলা, গাছে ফোটা হলুদ ফুল আর বাতাসে দোল খাওয়া কাশফুল—প্রকৃতি সেজেছে শরতের সাজে। ছবিটি আজ শনিবার বরিশাল সদর উপজেলার খয়রাবাদ থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল
মুলা চাষে ব্যস্ত কৃষাণীরা। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি শহরের বটতলা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
শারদীয় দুর্গাপূজা আসন্ন। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত এক প্রতিমা শিল্পী। ছবিটি পাবনার ঈশ্বরদী রেনেসাঁ ক্লাব-সংলগ্ন মণ্ডপ থেকে তোলা। ছবি: প্রথম আলো
রাজধানীর কারওয়ানবাজারে আজ শনিবার প্রথম আলো কার্যালয়ে নিরাপদ সড়ক চাই-এর সহযোগিতায় ‘সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ চাই’—শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে প্রথম আলো। ছবি: জাহিদুল করিম
বগুড়ায় আইজিপি কাপ আন্তউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে বগুড়া সদর উপজেলা ৫৯-৩৩ পয়েন্টে কাহালু উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ছবিটি স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে আজ শনিবার বিকেলে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
কুমিল্লা ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার কুমিল্লার চান্দিনা উপজেলার ডাকবাংলো মিলনায়তনে শুরু হয় দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এতে ৭৬টি আলোকচিত্র প্রদর্শিত হয়। ছবি: আবদুস সালাম