এক ঝলক (১৯ অক্টোবর ২০১৭)

এক পাল ওরাংওটাংয়ের সঙ্গে সেলফি তুলছেন ইউক্রেনের টেনিস তারকা ইলিনা স্ভিতোলিনা। ১৯ অক্টোবর, সিঙ্গাপুর জু। ছবি: রয়টার্স
এক পাল ওরাংওটাংয়ের সঙ্গে সেলফি তুলছেন ইউক্রেনের টেনিস তারকা ইলিনা স্ভিতোলিনা। ১৯ অক্টোবর, সিঙ্গাপুর জু। ছবি: রয়টার্স
আমন খেতে কাজ করতে বাড়ি থেকে বেরিয়েছেন এক কৃষক। ১৯ অক্টোবর, বাদেয়ালী, সিলেট সদর। ছবি: আনিস মাহমুদ
অপরাজিতা ফুল। এই গাছের শেকড়ও উপকারী। শেকড় দিয়ে বাতের ব্যথার ওষুধ তৈরি করা হয়। ১৯ অক্টোবর, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ছবি: সোয়েল রানা
পাহাড়ি নারীর কুলা ভর্তি ধান। ১৮ অক্টোবর, সীমানাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
পেলিক্যানের ঝাঁক। শীত থেকে বাঁচতে আফ্রিকায় ইসরায়েল হয়ে পেলিক্যানরা যাচ্ছে। গরমে ফিরবে ইউরোপে। ১৮ অক্টোবর, তেল আবিব, ইসরায়েল। ছবি: এএফপি
সাফারি পার্কে রঙ্গন ফুলের সৌন্দর্য। সাম্প্রতিক ছবি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর। ছবি: কমল জোহা খান
দীপাবলিতে নানা রঙের লণ্ঠনের পসরা নিয়ে বিক্রেতা। ১৮ অক্টোবর, নয়াদিল্লি, ভারত। ছবি: রয়টার্স
জুম থেকে তোলা হয়েছে ধান। ১৮ অক্টোবর, সীমানাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
সুরমা নদীর তীরে গাছে দড়ি বেঁধে দোল খাচ্ছে শিশুরা। ১৯ অক্টোবর, শেখঘাট, সিলেট নগর। ছবি: আনিস মাহমুদ
রাজধানীতে শুরু হয়েছে গৃহায়ণ অর্থায়ন মেলা ২০১৭। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ১৯ অক্টোবর, হোটেল সোনারগাঁও, ঢাকা। ছবি: আবদুস সালাম
খালে-বিলে পানি কমা শুরু করেছে। এ সময়টিতেও জেলেদের জালে অনেক মাছ ধরা পড়ছে। ১৯ অক্টোবর, কুশিঘাট, সিলেট নগর। ছবি: আনিস মাহমুদ
চীনে কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেস উপলক্ষে ঐতিহ্যবাহী পাগড়ি পরেছেন এই নারী। ১৯ অক্টোবর, ইউনান প্রদেশ, চীন। ছবি: রয়টার্স
আদর করে নিজের মুখ থেকে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে মা ওরাংওটাং। ১৯ অক্টোবর, সিঙ্গাপুর জু। ছবি: রয়টার্স
মেক্সিকোতে ২২তম লাতিন আমেরিকান ক্লাউন কনভেনশনে এভাবেই অংশ নিয়েছেন এক জোকার। ১৮ অক্টোবর, রেভুল্যুশিওন মনুমেন্ট, মেক্সিকো সিটি। ছবি: রয়টার্স
দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘জীবনের জয়গান উৎসব’-এর আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ১৯ অক্টোবর, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ছবি: সোয়েল রানা
এটি আল্পিনিয়া পরিবারভুক্ত একটি আদা গোত্রীয় গাছ। এই গাছের ফুল ‘রেড জিনজার’ নামে পরিচিত। ১৯ অক্টোবর, গোয়ালচামট, ফরিদপুর শহর। ছবি: আলীমুজ্জামান
শ্যামাপূজা উপলক্ষে খুলনার জগৎমাতা মন্দিরে ‘জীবন্ত মাতৃপূজা’ অনুষ্ঠিত হয়। এ সময় তিন শ মাকে পূজা করেন সন্তানেরা। ১৯ অক্টোবর, বটিয়াঘাটা, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
মাঠ থেকে পাকা আমন ধান কাটছিলেন এই কৃষক। ক্যামেরা দেখেই হাসি। ১৯ অক্টোবর, কবিরপুর, ফরিদপুর সদর। ছবি: আলীমুজ্জামান
নীল আকাশে এক ঝাঁক পায়রা। ১৯ অক্টোবর, লালবাগ, ঢাকা। ছবি: হাসান রাজা
শাপলা ফুলে মধুর খোঁজে মৌমাছি। ১৯ অক্টোবর, রাজাপুর, পাবনা সদর। ছবি: হাসান মাহমুদ
রাজধানীর নিউমার্কেট এলাকায় এভাবেই সড়ক দখল করে গাড়ি পার্ক করে রাখা হয়। এই এলাকায় যানজটের অন্যতম কারণ যত্রতত্র গাড়ি পার্কিং। ১৯ অক্টোবর, নিউমার্কেট, ঢাকা। ছবি: সাবিনা ইয়াসমিন
ঘাসের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে ছোট্ট সাদা ফুলগুলো। ১৯ অক্টোবর, মুকসুদপুর, কিশোরগঞ্জ সদর। ছবি: তাফসিলুল আজিজ
তিন দিন উখিয়ার আঞ্জুমান পাড়ায় অবস্থানের পর আজ রোহিঙ্গারা ক্যাম্পে যাওয়া অনুমতি পেয়েছে। ১৯ অক্টোবর, পালংখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম
শ্যামাপূজায় মন্দিরে প্রদীপ প্রজ্বলন করছেন এক ভক্ত। ১৯ অক্টোবর, চট্টেশ্বরী কালীবাড়ী মন্দির, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
রাজধানীর নিউমার্কেট এলাকার নূর ম্যানসনে স্থাপন করা হলো নারীদের উপযোগী পাবলিক টয়লেট। এটি উদ্বোধন করেন অভিনেত্রী অপি করিম৷ ছবি: সাবিনা ইয়াসমিন