এক ঝলক (২০ এপ্রিল, ২০২১)

করোনা মহামারির এই সময় স্বাস্থ্যবিধি না মেনে বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার এ রকম চলাফেরা চলছে। এতে করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। তারপরও সাধারণ মানুষ সামাজিক দূরত্ব মানছেন না, মুখে মাস্ক না পরেই করছেন চলাফেরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যাত্রাবাড়ী, ২০ এপ্রিল
সূর্য ওঠার পর থেকে একজন-দুজন করে এসে বসেন রাস্তায়। এরপর দল বেঁধে অপেক্ষা করেন কাজের সন্ধানে। লকডাউনের কারণে তেমন একটা কাজ নেই। ঘরভাড়া জমেছে কয়েক মাস মাসের। প্রত্যেকের ঘরে তিন-চারজন সদস্য। খেয়ে না-খেয়ে কোনোভাবে দিন কাটছে তাঁদের। যাত্রাবাড়ী, ২০ এপ্রিল
সিঁদুরে লাল এ ফলটি রসে ভরা তাই স্থানীয়ভাবে রসকো ফল নামে পরিচিত। এ মৌসুমে গভীর বনের লতায় ফলন হয় ফলটির। সামান্য টক-মিষ্টি, স্থানীয়ভাবে বেশ চাহিদা রয়েছে। এক কেজি রসকো ১২০-১৪০ টাকায় বিক্রি হয়। বনরুপা বাজার, রাঙামাটি, ২০ এপ্রিল
লকডাউনের কারণে সড়কে যানবাহন কম। দূষণ কম হওয়ায় পদচারী-সেতুর গাছগুলোর সতেজতা বেড়েছে। শ্যামলী, ঢাকা, ২০ এপ্রিল
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে দুই যুগের বেশি সময় ধরে প্রতিষ্ঠিত খাবারের হোটেল ব্যবসায়ী জালাল সরদার। করোনার কারণে গত বছর থেকে তাঁর ব্যবসায় ধস নামে। তাই এখন ফুটপাতে বসে সবজি বেচাকেনা করছেন। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠ, রাজবাড়ী, ২০ এপ্রিল
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনে মুভমেন্ট পাসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করছেন পুলিশ সদস্যরা। কোর্টপয়েন্ট, সিলেট, ২০ এপ্রিল
লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ভ্যানে করে চলাচল করছেন সাধারণ মানুষ। বাবুবাজার ব্রিজ, ঢাকা, ২০ এপ্রিল
দেশে করোনাভাইসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলছে। করোনা মহামারি মোকাবিলার জন্য রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল খোলা হয়েছে। করোনাভাইরাসে ১০ দিন ধরে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তাহমিনা আকতার। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে এ হাসপাতালে নিয়ে আসা হয়। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী, ২০ এপ্রিল
সড়ক সংস্কারের কাজ চলছে। সংস্কার কাজের চলতে থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। বঙ্গবন্ধু সড়ক, ব্যাংকের মোড়, নারায়ণগঞ্জ, ২০ এপ্রিল
পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারসহ অন্যান্য জায়গা থেকে আনা ফুল দিয়ে ঝাড়ু তৈরির কাজ করছেন কারিগরেরা। ঝাড়ু তৈরি শেষে আকার ও প্রকারভেদে প্রতিটি ঝাড়ু বিক্রি হয় ৪০ থেকে ১০০ টাকায়। মদনপুর, নারায়ণগঞ্জ, ২০ এপ্রিল
মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে কোভিডে আক্রান্ত রোগীদের জন্য বড় ট্যাংকে করে সরবরাহ করা হচ্ছে জরুরি তরল গ্যাস। মহাখালী, ঢাকা, ২০ এপ্রিল
ফেনীর সোনাগাজী মডেল থানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তাচৌকি স্থাপন করা হয়েছে। বালুর বস্তা দিয়ে তৈরি প্রতিরক্ষাব্যূহতে মেশিনগান নিয়ে পাহারায় পুলিশসদস্যরা। সোনাগাজী, ফেনী, ২০ এপ্রিল
শুরু হয়েছে হাওর এলাকায় ধান কাটার কাজ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। সুনামগঞ্জ, ২০ এপ্রিল
লকডাউনে বন্ধ রয়েছে প্রায় সব দোকানপাট। এর মধ্যেই দোকানের অর্ধেক শাটার খুলে ক্রেতার অপেক্ষায় এর দোকানি। ভুবনমোহন পার্ক, রাজশাহী ২০ এপ্রিল
হাওর এলাকায় চলছে বোরো ধান কাটার ধুম। মাড়াই শেষে ধান ঝাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষাণীরা। হাকালুকি হাওর, কালনীগড়, মৌলভীবাজার, ২০ এপ্রিল