এক ঝলক (২০ জুলাই ২০১৬)

চীনের শানদং প্রদেশের কিংদাওয়ে সাগরের শেওলা ভরা পানিতে নেমে দুরন্তপনায় মেতেছে এক ছেলে। ছবিটি গত সোমবার তোলা। ছবি: রয়টার্স
চীনের শানদং প্রদেশের কিংদাওয়ে সাগরের শেওলা ভরা পানিতে নেমে দুরন্তপনায় মেতেছে এক ছেলে। ছবিটি গত সোমবার তোলা। ছবি: রয়টার্স
কারফিউ চলছে। এ সময় প্রচণ্ড দাঁত ব্যথা। চিকিৎসকের কাছে না গেলেই নয়। মোটরসাইকেল নিয়ে বের হতেই আটকাল এক পুলিশ সদস্য। পার পেতে লোকটিকে হাঁ করে দাঁত দেখাতেই হলো। ছবিটি গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর থেকে তোলা। ছবি: রয়টার্স
চঞ্চল চড়ুইগুলোর একটুখানি বিশ্রাম। ছবিটি আজ বুধবার খুলনার সড়ক ভবন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় আজ বুধবার ভোরে বাস উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
বগুড়া শহরে এ্যাডওয়ার্ড পার্কের গাছে বড় হচ্ছে করমচা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সোয়েল রানা
ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি। ছবিটি কার্জন হল থেকে গতকাল মঙ্গলবার তোলা: সাবিনা ইয়াসমিন
স্নিগ্ধ আভা ছড়িয়েছে বেগুনি রঙা ফুলটি। ছবিটি বুধবার খুলনার সড়ক ভবন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
বগুড়া শহরের অ্যাডওয়ার্ড পার্কের গাছের পাকা কাঁঠালে ভাগ বসিয়েছে একটি কাক। ছবিটি বুধবার তোলা। ছবি: সোয়েল রানা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘোষিত কমিটিতে পদবঞ্চিতরা বিশ্ববিদ্যালয়মুখী সব ট্রেন অবরোধ করে এবং একটি ট্রেনে পাথর ছুড়ে ইঞ্জিনের বগির কাচ ভেঙে ফেলেন। ছবিটি বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম ষোলোশহর স্টেশন থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
বর্ষার পানি হাওর-খাল-বিলে। এ সময় চলে মাছ ধরা। মাছ ধরার অন্যতম ফাঁদ হলো চাঁই। সিলেট নগরের কিনব্রিজ এলাকায় চাঁই বিক্রির জন্য সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
শিকারের অপেক্ষায় দোয়েল পাখিটি। ছবিটি আজ বুধবার সকালে পাবনার রাজাপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
খেতের আখ বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
ঘাসের ওপর বসে কালো ফড়িংয়ের বিশ্রাম। ছবিটি আজ বুধবার দুপুরে যশোরের হরিণার বিল থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
বন্যার পানির সঙ্গে নদী থেকে মাছ ডাঙায় চলে আসে। পরে এক পথচারী সেই মাছ তুলে আকার নদীতে ছেড়ে দেয়। ছবিটি আজ চীনের বেইজিং থেকে তোলা: রয়টার্স
গরমে শীতলতার পরশ পেতে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে ঝরনার পানিতে দুই কিশোরী। ছবিটি গতকাল তোলা: এএফপি
ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালা শহরের বা​ইরে সানোর গ্রামে মরিচ শুকাচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ তোলা: এএফপি
নিজের বাগান থেকে আঙুর সংগ্রহ করছেন এক ফিলিস্তিনি কৃষক। ছ​বিটি আজ গাজা সিটি থেকে তোলা: রয়টার্স
পেরুর পিউরার অরগানোস সৈকতে সাঁতার কাটছে ডলফিনের দল। ছবিটি গতকাল তোলা: রয়টার্স
ঝুঁকি নিয়ে টেম্পোর প্রবেশমুখে ঝুলে গন্তব্যে যাচ্ছেন এই তিন শিক্ষার্থী। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা। যে কেউ নির্বিঘ্নে ঢুকে যেতে পারছেন প্ল্যাটফর্মে। কোনো বাধা নেই, কোনো তল্লাশিও নেই। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
এখনো মগবাজার-মৌচাক উড়াল সড়কের নির্মাণকাজ শেষ হয়নি। এখনই উড়াল সড়কের নিচের পিলারগুলো ছেয়ে গেছে বিভিন্ন পোস্টারে। ছবিটি বুধবার বিকেলে মগবাজার চৌরাস্তা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাসের সংখ্যা যাত্রীর তুলনায় অপ্রতুল। তাই প্রতিদিন বাসের জন্য যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। ছবিটি বুধবার সকালে হাতিরঝিল সাউথ ইউলুপ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বিআইআইএসএস। সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। ছবি: আবদুস সালাম
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত ছয় জঙ্গির রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের একটি প্রতিনিধি দল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে নমুনা সংগ্রহ করে। ছবিটি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: প্রথম আলো
গুলশানে জঙ্গি হামলার পর রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে৷ আসাদ গেটের সব কটি স্কুলে ছিল পুলিশের পাহারা। আজ বুধবার সকালে এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল ছুটির পরে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷
হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির প্রিন্স প্লাজা ক্যাম্পাসে নিরাপত্তাকর্মীরা শিক্ষার্থীদের ব্যাগ পরীক্ষা করছেন। ছবিটি আজ বুধবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। রাস্তায় তাঁরকাটা থাকা সত্ত্বেও গাড়ি থামিয়ে এঁরা রাস্তা পারাপার হন। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা৷ ছবিটি আজ বুধবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীতে এমন অনেক বাস চলাচল করে, যেগুলোর নজরদারি প্রয়োজন। কিন্তু দেখার যেন কেউ নেই। ছবিটি আজ বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার কসাইভিটা বাস রোডে বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়ে পথচারীরা। ছবিটি আজ দুপুর দেড়টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল আলোকদিয়া। ওই এলাকার অসুস্থ এক বৃদ্ধাকে ট্রলারে করে নদী পার হয়ে আরিচায় আনা হয়। এরপর ট্রলার থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। ছবিটি আজ বুধবার দুপুরে আরিচার ট্রলারঘাট এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের মধ্য চরবাড়িয়া অংশে বাঁধ ভেঙে আড়িয়াল খাঁ নদের পানি প্রবেশ করছে কীর্তনখোলা নদীতে। বাঁধ ভেঙে যাওয়া ও জোয়ারের পানি প্রবেশের কারণে ওই ইউনিয়নের মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিছু মানুষ জীবনের তাগিদে নদীর পাশের বাঁধের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাইয়ান
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের মধ্যম আমিলাইষ গ্রামের একটি বসতঘরের অধিকাংশ নদীতে বিলীন হয়ে গেছে। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: মামুন মুহাম্মদ
খুলনা জেলা প্রশাসকের আয়োজনে ও খুলনা সিটি করপোরেশনের সহযোগিতায় শহীদ হাদিস পার্কে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আজ বুধবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন