লকডাউনের মধ্যেই নয়াপল্টনের প্রধান সড়কের ওপর বসেছে বাজার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাজার করছে মানুষ। নয়াপল্টন, ঢাকা, ২৩ এপ্রিল
লকডাউনের মধ্যেই নয়াপল্টনের প্রধান সড়কের ওপর বসেছে বাজার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাজার করছে মানুষ। নয়াপল্টন, ঢাকা, ২৩ এপ্রিল

এক ঝলক (২৩ এপ্রিল, ২০২১)

সুন্দরবনে চিত্রা হরিণের বিচরণ। সুন্দরবনের কালাবগী স্টেশন, দাকোপ উপজেলা, খুলনা, ২৩ এপ্রিল
রাজধানীর পুরান ঢাকায় আরমানীটোলায় ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণের পর ক্ষতিগ্রস্ত জায়গা ঘুরে দেখছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। ঢাকা, ২৩ এপ্রিল
চলছে ধান কাটার মৌসুম। খেত থেকে ধান নিয়ে ঘরে ফিরছেন এক তরুণ। শিমুজ্জেছড়া গ্রাম, রাঙামাটি, ২৩ এপ্রিল
বিস্ফোরণে উড়ে গেছে ফ্ল্যাটের দেয়াল। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে গ্যাস বিস্ফোরণে তিন মাসের শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। নারায়ণগঞ্জ, ২৩ এপ্রিল
শহরে ফুটেছে গ্রীষ্মের কৃষ্ণচূড়া ফুল। রায়েরবাজার বেড়িবাঁধে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা ছেয়ে গেছে লাল ফুলে। ঢাকা, ২৩ এপ্রিল
লকডাউনে বেচাকেনা তেমন একটা নেই। ফাঁকা রাস্তায় ভুট্টা সাজিয়ে এক বিক্রেতা বসে আছেন ক্রেতার অপেক্ষায়। বাবুবাজার ব্রিজ, ঢাকা, ২২ এপ্রিল
রাজধানীর পুরান ঢাকায় আরমানীটোলায় ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। ঢাকা, ২৩ এপ্রিল
কারখানায় বগুড়ার প্রসিদ্ধ টক দই তৈরি করছেন কারিগর উকিল ইসলাম। করোনার সময়ে টক দই বিক্রি কমে গেছে। স্বাভাবিক সময়ে এই কারখানাতে তৈরি হতো ২০০ থেকে ২৫০ হাঁড়ি টক দই। সেখানে এখন তৈরি হচ্ছে ৭০ থেকে ৮০ হাঁড়ি টক দই। ঢেলগাড়ি খানচাপড়, বগুড়া, ২৩ এপ্রিল
বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। মাঠে ধান কাটছেন একদল কৃষক। প্রতি বিঘা ধান কেটে মজুরি পাবেন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। হরিগাড়ি, বগুড়া
লকডাউনে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে দিনের বেলায় অতি জরুরি গাড়ি পারাপারের জন্য ফেরি চালু রাখা হয়েছে। গাড়ির সঙ্গে ভিড় করে পার হচ্ছেন লোকজনও। ৫ নম্বর ঘাট, দৌলতদিয়া
ষাটোর্ধ্ব মজিবর রহমান আট দিন ধরে করোনার চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। এখন অনেকটা ভালো বোধ করায় বাড়ি গিয়ে বাকি চিকিৎসা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই ছেলেদের সঙ্গে বাড়ি ফিরছেন তিনি। ১০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতাল, খুলনা, ২৩ এপ্রিল
গ্রীষ্মের গরমে পুকুরের পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। সাতকানিয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম, ২৩ এপ্রিল
চিকিৎসকের অবহেলায় করোনা সংক্রমিত রোগীর মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চা–শ্রমিকেরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট চা–বাগানে। মৌলভীবাজার, ২৩ এপ্রিল
স্ত্রী মনি বেগমকে হাসপাতালে ভর্তির জন্য সিএনজির ভেতরে অপেক্ষা করছেন মো. খলিল। আজ সকালে মনি বেগমের তীব্র শ্বাসকষ্ট শুরু হলে উত্তর বাড্ডা থেকে চারটি হাসপাতাল ঘুরেও ভর্তি করাতে না পেরে শেষে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল প্রাঙ্গণে পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৫৬ শতাংশ। ঢাকা, ২২ এপ্রিল
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সামাজিক দূরত্ব মেনে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ঢাকা, ২৩ এপ্রিল
লকডাউনের মধ্যেই নয়াপল্টনের প্রধান সড়কের ওপর বসেছে বাজার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাজার করছে মানুষ। নয়াপল্টন, ঢাকা, ২৩ এপ্রিল
ভোরের আলোয় ফুটতেই মাঠে কাজ শুরু করেছেন এক কৃষক। স্কুল বন্ধ থাকায় দাদার কাজে সহযোগিতা করছে নাতি। ধানুয়াঘাটা, পাবনা, ২৩ এপ্রিল