রাজধানীর সাততলা বস্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। ঢাকা, ২৪ নভেম্বরকালো প্রজাপতি রক্তজবার রস খেতে এসে আলাদা সৌন্দর্যের সৃষ্টি করেছে। বাঘাইছড়ি, রাঙামাটি, ২৪ নভেম্বর
বিজ্ঞাপন
ফুটেছে ছোট বেগুনি ঘাসফুল। নৈহাটি, রূপসা, খুলনা, ২৪ নভেম্বর
বিজ্ঞাপন
পাহাড়ি আঁকাবাঁকা সড়কে বাঁশ বহন করে চলছে ট্রাক। অতিরিক্ত বাঁশ বহন হতে পারে দুর্ঘটনার কারণ। মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৪ নভেম্বরশীতকালীন প্রাতর্ভ্রমণে এলাকাবাসী। টি-বাঁধ, রাজশাহী, ২৪ নভেম্বরহাওরের পানি শুকিয়ে গেছে। বোরো ধান আবাদ করতে উজান এলাকা থেকে কৃষকেরা ঘরবাড়ি ও গবাদিপশু নিয়ে নৌকায় করে হাওরে যাচ্ছেন। নীলগঞ্জ, কিশোরগঞ্জ, ২৪ নভেম্বরঝুঁকি নিয়ে দৌড়ে ঢাকাগামী চলন্ত ট্রেনে উঠছে কিশোরেরা। রেলস্টেশন, নারায়ণগঞ্জ, ২৪ নভেম্বরনতুন ধান নিয়ে এখন ব্যস্ত কিষান-কিষানি। ধানের চিটা ওড়াতে ব্যস্ত একজন। মালিগাছা, পাবনা, ২৩ নভেম্বরচাষিদের কাছ থেকে মুলা কিনে ঢাকায় পাঠাতে প্রস্তুত করছেন পাইকারেরা। চাষিরা প্রতি কেজি মুলা জমিতে পাইকারদের কাছে বিক্রি করেছেন চার থেকে পাঁচ টাকায়। মিঠাপুকুর, রংপুর, ২৪ নভেম্বররাতের বেলায় শীতের দাপট বাড়ছে। নতুন লেপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। ২ নম্বর রেলঘুমটি, বগুড়া, ২৩ নভেম্বরশীত মৌসুমে অন্যতম প্রিয় খাবার পিঠাপুলি। এই পিঠাপুলির সঙ্গে খেজুরের গুড় কার না পছন্দ! খেজুরের গুড়ের পসরা সাজিয়ে বসেছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। জজ কোর্ট প্রাঙ্গণ, কুমিল্লা, ২৪ নভেম্বরদীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলতে থাকায় পুরো রাস্তা ধুলাবালুতে ভরপুর। যানবাহন চলাচলে সব সময় এই সড়ক থাকে ধুলাবালুতে আচ্ছন্ন। চাঁদমারি, বরিশাল, ২৩ নভেম্বর সাভারে তাজরীন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন। কদম ফোয়ারা, ঢাকা, ২৪ নভেম্বররাজধানীর সদরঘাট এলাকায় মশার উৎপাত অনেক বেশি। তাই মশার যন্ত্রণা থেকে বাঁচতে মশারি টানিয়ে ঘুমিয়েছেন এই ব্যক্তি। ইসলামপুর, ২৪ নভেম্বররাজধানীর শ্যামবাজার থেকে ভোরে শীতের সবজি পাইকারি কিনে ট্রলারে করে নিয়ে যাচ্ছেন কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার খুচরা ব্যবসায়ীরা। শ্যামবাজার ঘাট, ২৪ নভেম্বর