প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনাকালীন বেকার-অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ভোলা জেলা প্রশাসন। গজনবী স্টেডিয়াম, ভোলা, ২৫ এপ্রিল
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনাকালীন বেকার-অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ভোলা জেলা প্রশাসন। গজনবী স্টেডিয়াম, ভোলা, ২৫ এপ্রিল

এক ঝলক (২৫ এপ্রিল, ২০২১)

সড়ক বিভাজকের ওপর গাছে ফুটেছে সোনালু ফুল। শোভা ছড়াচ্ছে সড়কে। সোনাডাঙ্গা, খুলনা, ২৫ এপ্রিল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়া গ্রামে শনিবার ইফতারের আগমুহূর্তে আগুনে ছয় পরিবারের নয়টি ঘরসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। রোববার সকালে জিনিসপত্র খুঁজে দেখছে ক্ষতিগ্রস্ত পরিবার
বিপণিবিতান খোলার খবরে কাজে যোগ দিতে ঢাকার বাইরে থেকে আসা শুরু করেছে অনেকেই। ফেরি বা স্পিডবোটে থাকছে না সামাজিক দূরত্ব। মাস্ক ব্যবহারেও থাকছে না প্রয়োজনীয় সতর্কতা। ছবিটি রোববার সকালে মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে তোলা
শ্বাসকষ্টে আক্রান্ত এক তরুণকে ভ্যানগাড়িতে করে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হচ্ছে। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, রাঙামাটি, ২৫ এপ্রিল
ঝড়ে পড়ে যাওয়া আম কুড়িয়ে রাস্তার ধারে বিক্রির জন্য নিয়ে বসেছে এক দল শিশু। প্রতি ডালি আম ২০ থেকে ২৫ টাকা দামে বিক্রি করছে তারা। বাকসারা, পবা, রাজশাহী, ২৫ এপ্রিল
লকডাউনের মধ্যে রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল, দোকানপাট খুলেছে। ব্যবসায়ীরা দোকানপাট, শপিং মল খুললেও স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিছুই মানছে না মানুষ। ফরিদপুর, ২৫ এপ্রিল
করোনায় স্কুল বন্ধ থাকায় খেলাধুলা করেই সময় পার করছে শিশুরা। সবুজবাগ, নারায়ণগঞ্জ, ২৫ এপ্রিল
লকডাউনের মধ্য রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকানপাট খুলেছে। এদিন রাজধানীতে ছিল প্রচণ্ড যানজট। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ২৫ এপ্রিল
অসহনীয় গরমে রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। রেলস্টেশন, সিলেট, ২৫ এপ্রিল
লকডাউনের মধ্যে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে শপিং মল ও দোকানপাট। কিন্তু মার্কেটে ক্রেতা সমাগম না থাকায় অলস সময় পার করছেন এই দোকানি। শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেটে, বগুড়া, ২৫ এপ্রিল
প্রখর রোদ আর গরমে তৃষ্ণা মেটাচ্ছে কবুতরটি। রেলস্টেশন, সিলেট, ২৫ এপ্রিল
বৈদ্যুতিক খুঁটিজুড়েই তারের জঞ্জাল। এর মধ্যেই কোনো নিরাপত্তা সরঞ্জাম না নিয়েই সংযোগ লাগাচ্ছেন এক বৈদ্যুতিক কর্মী। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। নওয়াববাড়ী সড়ক, বগুড়া, ২৫ এপ্রিল
রাজধানীর মিরপুরের বাসিন্দা মজিনা বেগম দুই মাস ধরে অটোরিকশা চালাচ্ছেন। আগে চায়ের দোকান করতেন। কিন্তু করোনা পরিস্থিতে দোকান ভালো না চলায় তিনি নতুন এ পেশায় এসেছেন। ফার্মগেট, ঢাকা, ২৫ এপ্রিল
আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বুয়েটের ছাত্র আশিক জামান খান স্ত্রীসহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। আইসিইউর বাইরে আহাজারি করছেন তাঁর মা শিউলি আক্তার। আর তাঁকে সান্ত্বনা দিচ্ছেন ছোট ভাই সালমান ফারসি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা, ২৫ এপ্রিল
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনাকালীন বেকার-অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ভোলা জেলা প্রশাসন। গজনবী স্টেডিয়াম, ভোলা, ২৫ এপ্রিল
করোনাকালে অনুষ্ঠান না হওয়ায় দীর্ঘদিন পরে থাকায় নষ্ট হয়ে গেছে ড্রামগুলো। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন অনুষ্ঠানের সম্ভাবনা থাকে। সে আশায় ব্যান্ড পার্টির ড্রামগুলো মেরামত করছে বাজনদার দলটি। নিউমার্কেট টেক্সটাইল মিলগেট এলাকা, খুলনা, ২৫ এপ্রিল
যমুনার চর থেকে ঘোড়ার গাড়িতে ঘাস নিয়ে ফিরছেন দুই কৃষক। কুলপাল চর, সরিষাবাড়ী, জামালপুর, ২৫ এপ্রিল
ট্রাফিক আইন অমান্য করে সড়ক বিভাজকের ওপর দিয়ে পার হচ্ছেন মোটরসাইকেলচালকেরা। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ২৫ এপ্রিল
লকডাউনের মধ্যে রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে শপিং মল ও দোকানপাট। রাজধানীর সুবাস্তু নজর ভ্যালী শপিং মলে সকালবেলা দোকানের মালিক-কর্মচারীরা প্রবেশ করছেন। ঢাকা, ২৫ এপ্রিল
তীব্র গরমে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকে শিশুদের জলকেলি। ক্রিসেন্ট রোড, ঢাকা, ২৫ এপ্রিল
রসুলপুর এলাকায় জীর্ণ দশায় বুড়িগঙ্গা নদী। দূষণে কালো হয়ে গেছে পানি। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৫ এপ্রিল
তীব্র গরম থেকে বাঁচতে ছাতা আর ছায়ায় গন্তব্যের পথে একজন। রমনা পার্ক এলাকা, ঢাকা, ২৫ এপ্রিল