X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৬ এপ্রিল ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 26 Apr 2018, 09:22
‘পার্কিং নিষেধ’ সাইনবোর্ড লাগানো থাকলেও মানেন না কেউ। সচিবালয়ের সামনের সড়ক, ঢাকা, ২৬ এপ্রিল। ছবি: দীপু মালাকার
দোতলা বাসের জানালায় দিয়ে পা বের করে শুয়ে আছেন এক যাত্রী। এই অসতর্কতার কারণে ঘটতে পারে আরও একটি দুর্ঘটনা। জাহাঙ্গীর গেট এলাকা, ঢাকা, ২৫ এপ্রিল। ছবি: দীপু মালাকার
নিজের পাটখেতের আগাছা পরিষ্কার করছেন কৃষক। বিত্তিপাড়া মাঠ, কুষ্টিয়া সদর, ২৬ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
রাতের শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বরজের পান। কুষ্টিয়া সদরে প্রায় শত বিঘা জমির বরজ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। নরহরিদিয়া, কুষ্টিয়া সদর, ২৬ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
দল বেঁধে স্কুলে যাচ্ছে খুদে শিক্ষার্থীরা। মনে পড়ে যায়, কবি বন্দে আলী মিয়ার কবিতা -‘পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই’। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২৫ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
সকালের রোদে আরও উজ্জ্বল হয়েছে কলাবতী ফুল। কলাবতী কন্দজাতীয় উদ্ভিদ। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৬ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
বাঁশের কঞ্চিতে বসে আছে এক রঙিন ফড়িং। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৬ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
গোধূলিলগ্নে রক্তিম আকাশ। দিনের বিদায়ের সুর। বালুচর এলাকা, সিলেট, ২৫ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
লাফায়েট পার্কে টিউলিপ ফুলের সৌন্দর্য। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ২৫ এপ্রিল। ছবি: রয়টার্স
সাগরসৈকতে বালির ভাস্কর্য। বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বোরাকাই দ্বীপ। এই দ্বীপে অবকাশ কাটাতে যায় পর্যটকেরা। ফিলিপাইন, ২৫ এপ্রিল। ছবি: রয়টার্স
দুপুরে নৌকা পারাপারের যাত্রী কম থাকে। প্রখর রোদে ছাতা মাথায় নৌকায় অলস সময় কাটাচ্ছেন মাঝিরা। শহীদ বুদ্ধিজীবী সেতু এলাকা, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ২৫ এপ্রিল। ছবি: জাহিদুল করিম
সামনে আসছে শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভিরে দি ওয়েডিং’। এ উপলক্ষে প্রচারে নেমেছেন চলচ্চিত্রের দুই নায়িকা সোনম কাপুর (বাঁয়ে) ও কারিনা কাপুর। প্রচার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যামেরার সামনে এভাবে পোজ দেন দুই কাপুর-কন্যা। মুম্বাই, ভারত, ২৫ এপ্রিল, ২০১৮। ছবি: এএফপি
ছাত্র ইউনিয়নের ৬৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
আকন্দ ফুলের ওপর চুপি চুপি মধু পান করতে ব্যস্ত এক কালো ভ্রমর। গাছপাড়া, পাবনা সদর, ২৬ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
বিসিএলের ফাইনালে তৃতীয় দিনেই বিসিবি উত্তরাঞ্চলকে উড়িয়ে দিয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের উল্লাস। শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা, ২৬ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
আরও পড়ুন
‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম
৪ পেসারের একাদশ থেকে বাদ মিরাজ, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’
রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার
কার্যকর নয়, তবু অভিযোগ জমেছে দেড় হাজারের বেশি